
সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান, স্বাধীন গণমাধ্যমের পক্ষে স্পষ্ট বার্তা
কুমিল্লা, ৩ মে: বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে শনিবার কুমিল্লায় আলোচনা সভা ও সাংবাদিক সম্মাননা প্রদান করেছে সাংবাদিক কল্যাণ পরিষদ। “গণতন্ত্র, উন্নয়ন ও সুশাসনের জন্য সংবাদমাধ্যমের স্বাধীনতা” প্রতিপাদ্যকে সামনে রেখে বাগিচাগাঁও রোটারী ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ছয় সাংবাদিককে সম্মাননা জানানো হয়।
সম্মাননা পাওয়া সাংবাদিকরা হলেন—খালেদ সাইফুল্লাহ (এখন টিভি), মুহাম্মদ আবুল খায়ের (যুগান্তর), মো. কামাল উদ্দিন (সমকাল), জাহিদ হাসান (মানবজমিন), শাহাজাদা এমরান (কুমিল্লার জমিন) ও মোবারক হোসেন (গোমেতি সংবাদ)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি ওমর ফারুকী তাপস। বক্তব্য রাখেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল, মাসুক আলতাফ চৌধুরী, মো. লুৎফুর রহমান ও বর্তমান সভাপতি কাজী এনামুল হক ফারুকসহ জেলার বিভিন্ন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা, হুমকি ও হয়রানির ঘটনায় উদ্বেগ বাড়ছে। সত্য প্রকাশে সাহসিকতা ও পেশাদারিত্ব অব্যাহত রাখতে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।