1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

কুমিল্লায় ভূমি সেবা সপ্তাহ ২০২৪ উদ্বোধন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

 

স্মার্ট ভূমিসেবা (স্মার্ট নাগরিক) এ প্রতিপাদ্য নিয়ে কুমিল্লায় ভূমি সেবা সপ্তাহের উদ্ধোধন করা হয়েছে। শনিবার (৮ জুন) বেলা ১২ টায় নগরীর শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে বেলুন উড়িয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। আয়োজিত উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার। আয়োজিত এ অনুষ্ঠানে স্থাপিত বুথে ভূমি কর পরিশোধ, নামজারি আবেদনসহ মৌজা ম্যাপ/ খতিয়ান/ পর্চা সংগ্রহের আবেদন করা যাবে। অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে এলএ চেক, নামজারি খতিয়ান এবং মৌজা ম্যাপ তুলে দেওয়া হয়।

কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগ কুমিল্লার উপ-পরিচালক এস এম গোলাম কিবরিয়া, ভূমির সরকারি কৌশলী তপন বিহারী নাগ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাবিরুল ইসলাম খানসহ অন্যরা। উপস্থিত ছিলেন, উপ পরিচালক স্থানিয় সরকার এসএম গোলাম কিবরিয়া,কুমিল্লা জেলা প্রশাসক মু.খন্দকার মুশফিকুর রহমান,কুমিল্লা বিজ্ঞ জিপি এডভোকেট তপন বিহারী নাগ,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাবিরুল ইসলাম খান,আদর্শ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, কুমিল্লা জেলার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর পিপি বীর মুক্তিযোদ্ধা এড.জহিরুল ইসলাম

আগামী ১৪ জুন পর্যন্ত ভূমি সেবা সপ্তাহ চলবে। শতভাগ হয়রানি, ভোগান্তি ছাড়াই মিলবে ভূমির যাবতীয় সেবা।১৭২ টি ইউনিয়নের ভূমি অফিসের ভূমি সেবা প্রধান ও গ্রহনের সকল নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীবৃন্দ সহ অন্যানরা।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park