
শাহাদাত কামাল শাকিল, কুমিল্লা
কুমিল্লার নগরীর ২১ নং ওয়ার্ড রামনাগর এলাকায় মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেলে তাদের নিজবাড়ি থেকে মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন রামনাগর এলাকার আবু তাহেরের স্ত্রী লুৎফা বেগম (৭০) ও তার মেয়ে শিল্পী আক্তার (৪০)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লুৎফা বেগম ও শিল্পী আক্তারের সঙ্গে ছেলে শাহীন ও তার স্ত্রী লাকি আক্তারের মধ্যে পারিবারিক কলহ চলছিল। শনিবার বিকেলেও তাদের মধ্যে জগড়া হয়েছে।
ঘটনার খবর পেয়ে পুলিশ রোববার দুপুরে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। ইপিজেড পুলিশ ফাঁড়ির পরিদর্শক সাইফুল ইসলাম জানান, “সুরতহালে নিহতদের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।”
এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত লুৎফা বেগমের ছেলে শাহীন ও তার স্ত্রী লাকি আক্তারকে আটক করা হয়েছে। ইপিজেড ফাড়ির ইনচার্জ সাইফুল ইসলাম জানিয়েছেন, “তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ ও ঘটনার বিস্তারিত তথ্য জানানো হবে।” স্থানীয়রা হতাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং পুলিশি তদন্তের মাধ্যমে ন্যায়বিচার প্রত্যাশা করছেন।