1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

কুমিল্লার ভাবকপাড়া স:প্রা:বিদ্যালয়ে ভুয়া সনদে চাকরি অফিস সহায়ক

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ১১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শাহাদাত কামাল শাকিল কুমিল্লা প্রতিনিধি 

কুমিল্লা জেলার লালমাই উপজেলার ভাববক পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভূয়া সনদ দিয়ে অফিস সহকায়ক পদে সরকারি চাকরি করার অভিযোগ পাওয়া গেছে।

অনুসন্ধানে জানা যায় লালমাই উপজেলা ভাববপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় অফিস সহায়ক পদে কাজী শাহজালাল স্বৈরাচার আওয়ামী সরকারের প্রভাব খাটিয়ে ভূয়া সনদ দিয়ে চাকরি নিয়েছেন। কাজী শাহজালাল পড়ালেখা না করলেও নিয়োগ কালে ফকির বাজার ইসলামিয়া সুন্নিয়া সিনিয়ার আলিম মাদ্রাসা থেকে দাখিল অষ্টম শ্রেণী পাশ সার্টিফিকেট দাখিল করেন।

উক্ত সার্টিফিকেট এর বিষয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ সাথে যোগাযোগ করা হলে মাদ্রাসার….. অধ্যক্ষ জানান এ নামে কোন ছাত্র উক্ত মাদ্রাসা পরাশোনা করেন নাই।রেকর্ড বইয়ে লিপিবদ্ধ না থাকলে আমরা কতৃপক্ষ এর দায়বার নিতে পারি না। এছাড়াও কাজী শাহজালাল এর জন্ম তারিখ ভোটার আইডি, বিয়ের কাবিন ও জন্ম নিবন্ধনে অমিল পাওয়া যায়।

এ বিষয়ে অভিযুক্ত কাজী শাহজালাল এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে তার বিরোধ চলছে অভিযোগের বিষয়ে তিনি অস্বীকার করেন।

এ বিষয়ে ভাববকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদ এবং সভাপতি মো: জাহিদ জানান উক্ত নিয়োগ প্রক্রিয়া নিয়োগ বোর্ড সম্পূর্ণ করেছে বিষয়টি আমার জানা নেই।তবে লোক মারফত জানতে পারি অনিয়মের কথা সাবেক অর্থ মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল এর সরাসরি হস্তক্ষেপের মাধ্যমে নিয়োগ দেয়া হয়েছে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে লালমাই উপজেলা নির্বাহী অফিসার এহসান মুরাদ জানান অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park