1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

কুমিল্লার সাইনিং সিতোরিউ কারাতে একাডেমির ছাত্র-ছাত্রীদের জাতীয় প্রতিযোগিতায় রানার-আপ সাফল্য

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক 

কুমিল্লার সাইনিং সিতোরিউ কারাতে একাডেমির ছাত্র-ছাত্রীরা ঢাকা ডেমরা কলেজে অনুষ্ঠিত জাতীয় কারাতে প্রতিযোগিতায় রানার-আপ হওয়ার গৌরব অর্জন করেছে। একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক সিহান মোখলেছুর রহমান আবু’র নেতৃত্বে ৪৭টি ইভেন্টে ‘কাতা’ ও ‘কুমিতে’ অংশ নেওয়া শিক্ষার্থীরা দক্ষতা প্রদর্শন করে।

প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় এক হাজার প্রতিযোগী অংশ নেন। একাডেমির শিক্ষার্থীরা প্রদর্শিত কৌশল, দ্রুততা ও সামঞ্জস্যপূর্ণ লড়াইয়ের মাধ্যমে রানার-আপ হয়।

সিহান মোখলেছুর রহমান আবু বলেন, “আমাদের শিক্ষার্থীরা জাতীয় স্তরে সাফল্য অর্জন করায় আনন্দিত। এছাড়া তারা আন্তর্জাতিক পর্যায়েও জাপান, কোরিয়া, চীন, কম্বোডিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভারত, থাইল্যান্ড, নেপাল, শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়ায় অংশ নিয়ে পদক অর্জন করেছে।”

তিনি আরও জানান, একাডেমির লক্ষ্য হলো তরুণ ও প্রতিভাবান খেলোয়াড় গড়ে তোলা এবং কারাতে খেলাকে দেশের সঙ্গে আন্তর্জাতিক পর্যায়েও সমৃদ্ধ করা।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park