1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

কুমিল্লায় জাতীয় সাংবাদিক সংস্থার বিভাগীয় মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ১৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শাহাদাত কামাল শাকিল, কুমিল্লা

জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার উদ্যোগে বিভাগীয় সাংগঠনিক বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (৩০ অক্টোবর) বিকেল ৩টায় কুমিল্লা নগরীর কান্দিরপাড়ের রুচি বিলাস রেস্তোরাঁর সম্মেলন কক্ষে জাঁকজমকপূর্ণ পরিবেশে এই সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা সভাপতি ও দৈনিক বাংলা পত্রিকার কুমিল্লা দক্ষিণ প্রতিনিধি সাংবাদিক তরিকুল ইসলাম তরুন। সঞ্চালনা করেন দৈনিক কুমিল্লা প্রতিদিনের সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মো. জুয়েল রানা মজুমদার।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় মহাসচিব আলমগীর গনি। প্রধান বক্তা ছিলেন সংস্থার কেন্দ্রীয় কমিটির নীতিনির্ধারক সদস্য মোহাম্মদ মনজুর হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা জেলা কমিটির উপদেষ্টা ও বিশিষ্ট ক্রীড়াবিদ মাহবুবুল আলম চপল, উপদেষ্টা ওমর ফারুকী তাফস, আইন উপদেষ্টা অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মাহমুদা খানম শিল্পী এবং প্রথম আলোর কুমিল্লা প্রতিনিধি মো. আবদুর রহমান।

সভায় আরও বক্তব্য দেন বিভাগীয় সভাপতি সাংবাদিক হারিছুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মো. হারুনুর রশিদ, কুমিল্লা জেলা কমিটির সহসভাপতি আব্দুর রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সহসভাপতি সাংবাদিক মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক কামরুজ্জামান, মুরাদনগর উপজেলা সভাপতি এম. কে. আই. জাবেদ, বুড়িচং উপজেলা সভাপতি সৌরভ মাহমুদ হারুন, চৌদ্দগ্রাম উপজেলা সভাপতি সুজন, সহসভাপতি ইউসুফ, বরুড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক খন্দকার হুমায়ুন কবির, জেলা সমাজকল্যাণ সম্পাদক সাংবাদিক জহিরুল ইসলাম (কালবেলা), সাংবাদিক নজরুল ইসলাম, সাংবাদিক এনামুল হক, সদস্য ও কুমিল্লার সময় পত্রিকার নির্বাহী সম্পাদক মনির হোসেন, দৈনিক কুমিল্লা প্রতিদিনের সার্কুলেশন ম্যানেজার শাহাদাত কামাল শাকিল, সদস্য অরুণ কৃষ্ণ পাল, মাহবুবুল আলম রুমি, শিরিন আক্তার ও সাংবাদিক রোখসানা আক্তার সুখী।

সভায় নোয়াখালীসহ বিভাগের বিভিন্ন উপজেলার সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা পেশাদার সাংবাদিকতার বিকাশ, সংগঠনের ঐক্য ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park