1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

কুমিল্লা পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শাহাদাত কামাল শাকিল কুমিল্লা 

এসএসসি-২০২৫ পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ৭৩ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে কুমিল্লা পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। শনিবার বিদ্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খান।

প্রধান অতিথি শিক্ষার্থীদের হাতে সম্মাননা হিসেবে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “মেধা ও অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। পাশাপাশি দেশপ্রেম, সততা ও মানবিক গুণাবলী অর্জনের মধ্য দিয়ে সমাজ ও দেশের কল্যাণে অবদান রাখতে হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (অর্থ ও প্রশাসন) রাশেদুল হক চৌধুরী, কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম, অন্যান্য শিক্ষকবৃন্দ, কৃতী শিক্ষার্থীদের অভিভাবক ও শিক্ষার্থীরা।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park