1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

কুমিল্লা মিডিয়া ফোরামের নতুন কমিটি: সভাপতি মামুন, সম্পাদক আতিক, সাংগঠনিক বাবু

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শাহাদাত কামাল শাকিল, কুমিল্লা প্রতিনিধি

‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় অবিচল’—এই মূলমন্ত্র ধারণ করে কুমিল্লা মিডিয়া ফোরামের ২০২৫-২০২৭ মেয়াদের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১২ জুলাই) নগরীর কান্দিরপাড় সুরভী ম্যানসনের অস্থায়ী কার্যালয়ে বার্ষিক সাধারণ সভা শেষে সর্বসম্মতিক্রমে ১৫ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি এম ফিরোজ মিয়া। শুরুতেই সংগঠনের প্রয়াত উপদেষ্টা ও প্রথম আলোর ফটোসাংবাদিক এম সাদেক–এর আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

নতুন কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন: সভাপতি, সাদিক হোসেন মামুন (দৈনিক ইনকিলাব), সাধারণ সম্পাদক, মোহাম্মদ আতিকুর রহমান (দৈনিক কালবেলা), সহ-সভাপতি, আরিফুর রহমান মজুমদার (বাংলা টিভি), হুমায়ুন কবির জীবন (এটিএন নিউজ), সহ-সাধারণ সম্পাদক, জাহিদ পাটোয়ারী (কালের কণ্ঠ), সাংগঠনিক সম্পাদক, জহিরুল হক বাবু (দৈনিক আজকের পত্রিকা), আইন বিষয়ক সম্পাদক, এডভোকেট মো. আব্দুল আলীম খান (দৈনিক রূপসী বাংলা), অর্থ সম্পাদক, আবু জাফর মোহাম্মদ সালেহ (দৈনিক ডাক প্রতিদিন), দপ্তর সম্পাদক, নেকবর হোসেন (দৈনিক আজকের জীবন), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, মাসুদ রানা জুয়েল (দৈনিক ডাক প্রতিদিন), নির্বাহী সদস্য, কাজী এনামুল হক ফারুক (৭১ টেলিভিশন), এম ফিরোজ মিয়া (দৈনিক ভোরের সূর্যোদয়), মো. সাইফুল ইসলাম (দৈনিক নয়াদিগন্ত), মোহাম্মদ মাসুদ মজুমদার (দৈনিক যায়যায়দিন), আহসান হাবীব পাখি (আনন্দ টিভি)।

সভায় বক্তারা বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। নতুন কমিটি যেন সাংবাদিকদের অধিকার, পেশাগত নৈতিকতা ও পারস্পরিক সৌহার্দ্য রক্ষায় বলিষ্ঠ ভূমিকা রাখে, সেই প্রত্যাশা সবার।

নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে তারা বলেন, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং তরুণ সাংবাদিকদের প্রশিক্ষণ ও উন্নয়নে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park