1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

“কুয়েটে আন্দোলনকারীদের ওপর হামলা, আহত ৪ শিক্ষার্থী: উত্তপ্ত ক্যাম্পাস”

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ১৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) আন্দোলনে নেতৃত্ব দেওয়া চার শিক্ষার্থী সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। শনিবার (২৬ এপ্রিল) রাত আটটার দিকে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ফুলবাড়ি গেট এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE) বিভাগের ওবাইদুল্লাহ, গালিব রাহাত ও শেখ মুজাহিদ এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (TE) বিভাগের মোহন। তাঁদের সবাইকে কুয়েট মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে খাবারের জন্য ফুলবাড়ি গেটে গিয়েছিলেন চার শিক্ষার্থী। এ সময় বাসস্ট্যান্ড মোড়ে ১২-১৫ জন সন্ত্রাসী তাঁদের ঘিরে ধরে এবং “ভিসি মাছুদকে কেন নামাইছিস” বলে এলোপাতাড়ি মারধর শুরু করে। এতে শিক্ষার্থীদের হাত-পায়ে মারাত্মক আঘাত লাগে এবং রক্তক্ষরণ হয়।

কুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রাহাতুল ইসলাম বলেন, আহতরা সবাই ১৯ ব্যাচের শিক্ষার্থী। তাঁরা এখন মেডিকেলে চিকিৎসাধীন।” হামলার প্রতিবাদে শিক্ষার্থীরা রাতেই ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন।

উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি কুয়েটে ছাত্ররাজনীতি বন্ধের দাবিতে আন্দোলন চলাকালে সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী আহত হন। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ ঘোষণা করে।

হল খুলে দেওয়ার দাবিতে শিক্ষার্থীরা টানা আন্দোলন চালিয়ে যান। শেষ পর্যন্ত উপাচার্য ও সহ–উপাচার্যকে অব্যাহতি দিতে বাধ্য হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে এখনও শিক্ষার্থীদের দাবি-দাওয়া ঘিরে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park