1. admin@naragatirsangbad.com : admin :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঐসোনা কামশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক আব্দুল গফফার মোল্যা আর নেই নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার কালিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু; স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক জমজমাট ভোটে পালের বাজার কমিটির নির্বাচন সম্পন্ন; নতুন নেতৃত্বে ব্যবসায়ীদের প্রত্যাশা নড়াগাতীতে প্রবাসীর দুই লাখ টাকা আত্মসাতের অভিযোগ, ভাতিজার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ নড়াইলে গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি, শিক্ষক দম্পতিকে কুপিয়ে জখম; নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট কালিয়ায় এইচএসসি পরীক্ষা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত নড়াইলে মৎস্য কর্মকর্তাকে মারধর ও সরকারি কম্পিউটার ভাঙচুরের অভিযোগ, মামলা দায়ের নড়াইল-১ আসনে উন্নয়নের গতি অব্যাহত, সমান গুরুত্ব পাচ্ছে সব এলাকা স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে আশ্রয়ণ প্রকল্পের ঘরে আগুন, ক্ষতিগ্রস্ত অসহায় পরিবার

কুয়েটে ভর্তি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিতের ঘোষণা, আন্দোলনে শিক্ষার্থীরা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

কুয়েট প্রতিনিধি  খুলনা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর ভর্তি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে ‘প্রকৌশলী অধিকার আন্দোলন কুয়েট’-এর ব্যানারে বিক্ষোভ মিছিল শেষে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ‘অ্যাডমিশন টেস্ট বন্ধ’ লেখা ব্যানার ঝুলিয়ে দেন।

শিক্ষার্থীরা জানান, গত ছয় মাস ধরে তারা তিন দফা দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন। কিন্তু সরকার যৌক্তিক সমাধান না দিয়ে বরং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের চাপের কাছে নত হয়েছে। এ অবস্থায় তারা সিদ্ধান্ত নিয়েছেন যে, ২৪তম ব্যাচই হবে কুয়েটের শেষ ব্যাচ।

আন্দোলনকারীদের তিন দফা দাবি হলো—

১. নবম গ্রেডে নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে কোনো প্রমোশনাল কোটা থাকবে না; এই পদে নিয়োগ পেতে বিএসসি ডিগ্রি বাধ্যতামূলক করতে হবে। ২. দশম গ্রেডে ডিপ্লোমা ও বিএসসি উভয় শ্রেণিকে সমানভাবে পরীক্ষার মাধ্যমে অন্তর্ভুক্তির সুযোগ দিতে হবে। ৩. বিএসসি ছাড়া কেউ ‘ইঞ্জিনিয়ার’ পদবি ব্যবহার করতে পারবে না।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, গত ২৭ আগস্ট শাহবাগে অবস্থানকালে সরকারের পক্ষ থেকে আলোচনার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হলেও ১৭ সেপ্টেম্বর ডিপ্লোমাধারীদের চাপের মুখে তা বাতিল করে নতুন কমিটি করা হয়েছে। আন্দোলনকারীদের দাবি, সরকারের এই পদক্ষেপ প্রমাণ করেছে যে প্রকৌশলীদের ন্যায্য মর্যাদার কোনো স্বীকৃতি নেই।

এক বিবৃতিতে আন্দোলনকারীরা বলেন, “যদি প্রকৌশলীদের মূল্যই না থাকে, তবে নতুন করে প্রকৌশলী তৈরি করে লাভ নেই। তাই আমরা ঘোষণা করছি, ২৪তম ব্যাচই হবে কুয়েটের শেষ ব্যাচ।” তবে ভর্তি পরীক্ষা স্থগিত বা আন্দোলন প্রসঙ্গে কুয়েট কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park