1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

কুয়েট শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি, খুলনায় পালিত মানববন্ধন ও প্রতিবাদ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক:

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের চলমান অনশন কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে মঙ্গলবার সকাল থেকে খুলনা নগরীর শিববাড়ি মোড়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এ কর্মসূচিতে অংশ নেয় ‘খুলনা নাগরিক সংগঠন’, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’, ‘ইনকিলাব মঞ্চ’ ও খুলনা বিশ্ববিদ্যালয়ের একাধিক ছাত্র সংগঠন। বক্তারা কুয়েট শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।

একই সময়ে ‘দ্যা রেড জুলাই’ নামের একটি সংগঠনও পৃথকভাবে কুয়েট উপাচার্যের পদত্যাগ দাবি করে শিববাড়ি মোড়ে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করে। কর্মসূচিটি সকাল ১০টায় শুরু হয়।

এদিকে কুয়েট ভিসি অধ্যাপক মোহাম্মদ মাছুদের পদত্যাগের দাবিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জনের সিদ্ধান্ত নেয়। মঙ্গলবার নিজেদের ফেসবুক পেজে তারা বিষয়টি জানায়।

অন্যদিকে, কুয়েটের শিক্ষার্থীদের এক দফা দাবির সমর্থনে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুপুর ২টায় নগরীর জিরোপয়েন্ট এলাকায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির ঘোষণা দেওয়া হয় মঙ্গলবার রাতেই শিক্ষার্থীদের ফেসবুক পেজে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park