1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

কুষ্টিয়ায় চেয়ারম্যানেকে গুলি করে করে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ১১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

হৃদয় রায়হান কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নঈমুদ্দিন ওরফে সেন্টু হত্যা মামলার প্রধান আসামি তরিকুল ইসলাম ওরফে টুকুকে (৪৫) গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল সোমবার রাত সোয়া ১০টার দিকে পাবনা সদর উপজেলার গোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গতকাল দিবাগত রাত দেড়টার দিকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কুষ্টিয়া র‍্যাব ক্যাম্প। গ্রেপ্তার তরিকুল দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামের মহির উদ্দিন আহমেদের ছেলে। আজ মঙ্গলবার সকালে তাঁকে দৌলতপুর থানায় সোপর্দ করেছে র‍্যাব।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গত ৩০ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে ইউপি চেয়ারম্যান নঈমুদ্দিনকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। পরদিন চেয়ারম্যানের ছেলে আহসান হাবীব বাদী দৌলতপুর থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় মোট ১০ জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাতনামা আসামি করা হয় আরও ৮-১০ জনকে। প্রধান আসামি করা হয় তরিকুল ইসলামকে।

মামলার পর আলোচিত এই হত্যা মামলার আসামিদের ধরতে গোয়েন্দা নজরদারি বাড়ায় র‍্যাব। সোমবার তথ্যের ভিত্তিতে র‍্যাব পাবনা সদর উপজেলার গোবিন্দপুর গ্রামে অভিযান চালিয়ে তরিকুল ইসলামকে গ্রেপ্তার করে। পরে রাতেই তাঁকে কুষ্টিয়া র‍্যাব ক্যাম্পে আনা হয়।

কুষ্টিয়া র‍্যাব ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান বলেন, বাকি আসামিদের ধরতেও র‍্যাবের তৎপরতা বাড়ানো হয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park