1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

কুষ্টিয়ার দৌলতপুরে বজ্রপাতে গৃহবধূসহ ৪ জনের মৃত্যু: আহত ৫

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

হৃদয় রায়হান কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে দুটি পৃথক স্থানে বজ্রপাতের ঘটনায় গৃহবধূসহ ৪ জনেরর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।

৯ অক্টোবর, বুধবার বিকেল ৪টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ গড়েরপাড়া ও ফারকপুর গ্রামে বজ্রপাতে মৃত্যুর ঘটনা ঘটে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান নিহতদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন, গড়েরপাড়া এলাকার হাউস জদ্দারের ছেলে আওলাদ হোসেন (৬০), ময়েন আলীর ছেলে নিজাম হোসেন (৪২), মুজাম হোসেনের ছেলে তরিকুল ইসলাম (২০) ও ফারাকপুর গ্রামের জামান হোসেনের স্ত্রী জহুরা খাতুন (৪০)।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, বিকেলে গড়েরপাড়া এলাকার ধানের জমিতে কাজ করছিল ৭-৮ জন কৃষক। এসময় আকাশে মেঘ দেখে তারা মাঠের মধ্যে থাকা একটি মাচায় আশ্রয় নেয়। পরে মুষলধারে বৃষ্টির সাথে বজ্রপাত ঘটলে তারা সকলেই আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে ৩ জনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এদিকে একই সময় ফারাকপুর গ্রামে বাড়ির পাশে কাজ করা অবস্থায় বজ্রপাতে জহুরা খাতুন নামে এক গৃহবধূকে আহত অবস্থায় হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকেও মৃত ঘোষণা করেন।

বজ্রপাতে মৃত্যুর বিষয়ে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন বলেন, বজ্রপাতে ৩ জন পুরুষ ও ১ জন নারীকে মৃত অবস্থা হাসপাতালে আনা হয়েছিল। এ ঘটনায় আরো ৫ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park