1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

কেউ একজন বলেছিলো- আপনাকে ভীষন ভালোবাসি !!! 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ৩৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

কেউ একজন বলেছিলো-

আপনাকে ভীষন ভালোবাসি !!!

 

আমি বলেছিলামঃ-

কেন ???

 

সে বলেছিলো-

আপনার চোখ দুটো সুন্দর ,,আপনার কণ্ঠস্বর শুনতে ভালো লাগে খুব মিষ্টি করে কথা বলেন,,আপনার ঠোঁটের নিচের কালো তিল টা দেখে যে কেউ প্রেমে পড়বে আমিও তাই আপনাকে ভালোবাসি ।

 

আমি বুজেছিলাম-

এটা তার ভালোবাসা না-

এটা তার ভালোলাগা-

তাই তাকে আর ভালোবাসা হলো না ।

 

একজনকে একটা-

গোলাপ দিয়ে বলেছিলাম “ভালোবাসি” ।

তারপর কিছুদিন পর গোলাপটা তার কাছে চাইলাম ।

সে বলেছিলো-

গোলাপ টা শুকিয়ে গেছে-

গন্ধহীনা হয়ে গেছে তাই ছুড়ে ফেলে দিছি ।

 

আমি বুজেছিলাম-

সে সৌন্দর্যের প্রতীক ।

সৌন্দর্য নষ্ট হয়ে গেলে-

সে গোলাপের মতো-

আমাকেও ছুড়ে ফেলে দিবে ।

তাই তাকেও আর ভালোবাসা হয়নি ।

 

আর একজন এসেছিল-

সম্পর্কের শুরুতে তার ভালোবাসা ছিলো অসিম ।

 

কিন্তু কিছুদিন-

যেতে না যেতে ই বাড়লো তার অবহেলা ।

 

আমি বুজেছিলামঃ-

সে নতুনে মুগ্ধ ।

একটু পুরানো হলে-

তার আর আগের মতো ভালো লাগে না ।

তাই তাকে ও আর ভালোবাসা হয় নি ।

 

জীবনে-

ভালোবাসা পাওয়ার অযোগ্য মানুষটাকে ভালোবাসার থেকে, সারাজীবন সঠিক মানুষটার জন্য অপেক্ষা করা ভালো ।

 

সে জীবনে আসলে-

আপনার সৌন্দর্য কে নয়-

আপনার ব্যাক্তিত্বের প্রেমে পড়বে ।

তার কাছে আপনি কখনোই পুরাতন হবেন না ।

 

আপনার দেওয়া গোলাপটা-

শুকিয়ে গন্ধহীনা হয়ে যাওয়ার পর ও-

যত্ন করে রেখে দিবে ডায়েরির ভাজে ।

ঠিক যেমন আপনাকে

হৃদয় মাজারে যত্ন করে রাখবে সারাজীবন, এমন কাউকে খুজে পেলে তাকে নিয়ে জীবন টাকে সাজিয়ে ফেলুন।

লেখক কাউছার জাহান কেয়া

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park