1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

কেএমপি’র ভিকটিম সাপোর্ট সেন্টার কর্তৃক হারিয়ে যাওয়া শিশু ভিকটিম মোঃ সাদিক কে অভিভাবকের নিকট হস্তান্তর

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ২৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

গত ১৬ মার্চ রাত্র ০৯ : ৩০ ঘটিকায় কেএমপি’র সোনাডাঙ্গা মডেল থানার এসআই (নিঃ) মোঃ সোহেল রানা, সঙ্গীয় ফোর্স কনস্টেবল তৌহিদুজ্জামান ও কনস্টেবল তৌফিক এলাহী সহ রাত্রিকালীন মোবাইল-২ ডিউটি করাকালীন আনফালের ফোন কলে জাতীয় জরুরী সেবা-৯৯৯ এর মাধ্যমে জানতে পারেন যে, সোনাডাঙ্গা থানাধীন সঙ্গীতা সিনেমা হলের সামনে ০১ (এক) টি শিশু এলোমেলোভাবে ঘোরাফেরা করছে। তিনি দ্রুত উক্ত স্থানে উপস্থিত হয়ে শিশুটিকে হেফাজতে গ্রহণ করে নাম ও ঠিকানা জিজ্ঞেস করলে ভিকটিম তার নাম মোঃ সাদিক (০৭), পিতা-চঞ্চল, সাং-নওয়াপাড়া, থানা-অভয়নগর, জেলা-যশোর বলে প্রকাশ করে। কিন্তু অভিভাবকের কোন মোবাইল নাম্বার বলতে পারে না। অত:পর এসআই (নিঃ) মোঃ সোহেল রানা ঘটনাস্থলের আশপাশে এলাকায় খোঁজ-খবর নিয়ে শিশুটির কোন অভিভাবক খুঁজে না পেয়ে থানায় হাজির হয়ে অফিসার ইনচার্জ কে অবগত করেন।

 

পরবর্তীতে সোনাডাঙ্গা মডেল থানার এসআই (নিঃ) মোঃ সোহেল রানা, নারী কনস্টেবল শামীমা সুলতানা সহ ভিকটিম কে ভিকটিম সাপোর্ট সেন্টার, কেএমপি, খুলনায় হস্তান্তর করেন। ভিকটিম সাপোর্ট সেন্টারের ডিউটি অফিসার এসআই (নিঃ) মোসাঃ ফাতেমা খাতুন অভয়নগর থানা, যশোর যোগাযোগ করে উক্ত থানার ডিউটি অফিসারকে ভিকটিমের ছবি সহ তথ্যাদি প্রেরণ করেন।

 

অভয়নগর থানার মোবাইল ডিউটি ইনচার্জ খোঁজ-খবর নিয়ে জানতে পারেন যে, ভিকটিমের বাবা ইউনিলিভার কোম্পানী, খুলনায় চাকরি করেন। তিনি ভিকটিমের বাবার মোবাইল নাম্বার সংগ্রহ করে ভিকটিম সাপোর্ট সেন্টারে প্রদান করেন। ভিকটিম সাপোর্ট সেন্টারের ডিউটি অফিসার এসআই (নিঃ) মোসাঃ ফাতেমা খাতুন ভিকটিমের বাবার সাথে যোগাযোগ করলে তিনি জানান যে, মোঃ সাদিক (০৭), পিতা-খন্দকার খায়রুজ্জামান (চঞ্চল), সাং-বাসা নং-২৮/১, হাজী মহসিন রোড বাইলেন-১, থানা-খুলনা সদর, জেলা-খুলনা তার সন্তান।ভিকটিমের বাবাকে ভিকটিম সাপোর্ট সেন্টারে আসতে বলেন। তিনি ভিকটিম সাপোর্ট সেন্টারে আসলে ভিকটিমের মা ও বাবার জাতীয় পরিচয়পত্র যাচাই করতঃ প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহপূর্বক এসআই (নিঃ) মোসাঃ ফাতেমা খাতুন ও কনস্টেবল রুপালী খাতুন এর উপস্থিতিতে জিডি মূলে ১৭ মার্চ  ১৫:৩০ ঘটিকায় ভিকটিম কে তার বাবার জিম্মায় সুস্থ্যভাবে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park