1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

কেন্দুয়ায় জালাল মেলায় সার্বজনীন পেনশন স্কিমের হেল্প ডেস্কে পেনশন গ্রহণ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

সাইফুল আলম দুলাল (নেত্রকোণা) প্রতিনিধি

 

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় একুশে পদকপ্রাপ্ত বাউল সাধক জালাল উদ্দীন খাঁ স্মরণে তিন দিনব্যাপী জালাল মেলায় বিভিন্ন স্টলের মধ্যে অন্যতম আয়োজন ছিলো সার্বজনীন পেনশন স্কিমের হেল্প ডেস্ক ।

 

প্রশাসনের আয়োজনে কেন্দুয়া জয় হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ২৫ এপ্রিল থেকে ২৭ এপ্রিল অনুষ্ঠিত জালাল মেলায় সার্বজনীন পেনশন স্কিমের হেল্প ডেস্কে প্রথম দিনে নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রাফিকুজ্জামান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলামের উপস্থিতিতে প্রথম দিন থেকেই উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সার্বজনীন পেনশন স্কিমে রেজিস্ট্রেশন করেছেন বলে জানা যায় ।

 

এ বিষয়ে রোববার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এমদাদুল হক তালুকদারের সাথে কথা হলে তিনি জানান , একুশে পদকপ্রাপ্ত বাউল সাধক জালাল উদ্দীন খাঁ স্মরণে তিনদিনের জালাল মেলায় আগত দর্শকের জন্য মেলা প্রাঙ্গণে সার্বজনীন পেনশন স্কিমের একটি হেল্প ডেস্ক খোলা হয় । সার্বজনীন পেনশন স্কিমের আওতায় ইতোমধ্যে ১৫ জন রেজিস্ট্রেশন করেছেন । আরো অনেকেই রেজিস্ট্রেশনে আগ্রহ প্রকাশ করেছেন । তিনি আরে বলেন, তিনদিন ব্যাপী জালাল মেলায় আগত সকল শ্রণি পেশার মানুষের মাঝে পেনশন স্কিমের লিফলেট বিতরণ করা হয় । আশা করছি পর্যায়ক্রমে এর সুফল ভোগে এ সংখ্যা বহুগুণ ছাড়িয়ে যাবে ।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park