1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

কেন্দুয়ায় জালাল মেলার শুভ উদ্বোধন করেন সাংসদ ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু  

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ২১১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

সাইফুল আলম দুলাল (নেত্রকোণা) প্রতিনিধি

 

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় একুশে পদক প্রাপ্ত (২০২৪) মরমী বাউল সাধক প্রয়াত জালাল উদ্দিন খাঁ স্মরণে তিন দিনব্যাপী “জালাল মেলা”-২০২৪ এর শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে ।

 

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) পড়ন্ত বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে কেন্দুয়া জয় হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে ও ভাইসাব খ্যাত সামিউল হক ভূইয়ার উপস্থাপনায় প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন, নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সাংসদ ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু ।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুজ্জামান, কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক (পিপিএম-সেবা), সাবেক সচিব, লেখক ও প্রাবন্ধিক মাসুদ সিদ্দিকী, বাংলা একাডেমি সাহিত্য পুরুস্কারপ্রাপ্ত নাট্যকার ও লোকসংস্কৃতি গবেষক মোঃ সাইমন জাকারিয়া, লেখক ও প্রাবন্ধিক গোলাম মোর্শেদ খান, লেখক, গবেষক ও প্রাবন্ধিক গোলাম ফারুক ।

 

তবে স্ব শরিরে অবস্থিত হতে না পারায় স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত প্রাবন্ধিক ও শিক্ষক অধ্যাপক যতীন সরকার মুঠোফোনে তাঁর মূল্যবান বক্তব্য পেশ করেন ।

 

সবশেষে উৎসুক জালালপ্রেমীদের মাঝে জালালগীতি পরিবেশনা করেন, সুনীল কর্মকার, কুদ্দুস বয়াতি ও তাঁর দল এবং বাউল কবি সালাম সরকার, বাংলাদেশ বেতার ও টেলিভিশন শিল্পী দিল বাহার খান ও অন্যান্য স্থানীয় শিল্পীবৃন্দ ।

 

তাছাড়া মেলাকে কেন্দ্র করে বিভিন্ন স্টল স্থাপন, শিশুদের আনন্দের জন্যে নাগরদোলা ও পুতুল নাচের আয়োজন নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে ।

 

উল্লেখ্য এই কালোত্তীর্ণ বাউল কবির জন্ম ১৮৯৪ সালের ২৫ এপ্রিল কেন্দুয়া উপজেলার আসদহাটি গ্রামে এবং মৃত্যু ১৯৭২ সালের ৩১ জুলাই । তাঁর জীবদ্দশায় চার খণ্ডের ‘জালাল-গীতিকা’ গ্রন্থে ৬৩০টি গান প্রকাশিত হয়েছিল এবং মৃত্যুর পর প্রকাশিত হয় ‘জালাল-গীতিকা’ পঞ্চম খণ্ড ।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park