1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

কেন্দুয়ায় ভিজিএফ এর চাল বিতরণ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ২৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

দুলাল,নেত্রকোণা প্রতিনিধি

 

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়ন পরিষদে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) ভিজিএফ এর ২১৯৭ জন সুবিধাভোগী হত দরিদ্র সাধারণের মাঝে সরকারের দেয়া জন প্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয় ।

 

এসময় উপস্থিত ছিলেন, বলাইশিমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফজলুর রহমান, ইউপি সচিব লিটন চন্দ্র দাস, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ও ট্যাগ অফিসার মোঃ রুবেল মিয়া, ইউনিয়ন পরিষদের মেম্বারবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ ও ইউনিয়নের নারী ও পরুষ ভুক্তভোগীরা ।

 

নয়াপাড়া গ্রামের মৃত আব্দুল আজিজের স্ত্রী মোছা: রেহেনা আক্তার (৭৫) বলেন, যারা গরীবের জন্যে কান্দে, আল্লায় তাদের দীর্ঘায়ু করুক । আমার স্বামী নাই, ছেলে নাই । ভিজিএফ এর চাল পেয়ে অনেক উপকৃত হয়েছি ।

 

বলাইশিমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফজলুর রহমান বলেন, আমরা গত বুধবারেও কিছু চাল বিতরণ করি এবং আজকেও বিতরণ করছি । স্লীপের কোন লোকই খালি হাতে যাবে না ।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park