
দুলাল নেত্রকোণা প্রতিনিধি
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়ন পরিষদে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণ পরিদর্শন করেন, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার ভূমি ।
সোমবার (৯ এপ্রিল) দুপুরে চাল বিতরণ কার্যক্রম পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রাজিব হোসেন সার্বিক খোঁজ-খবর নেয়ার পাশাপাশি বিভিন্ন দিক নির্দেশনামূল পরামর্শ দেন ।
উল্লেখ্য পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার হিসেবে ভিজিএফ এর স্লীপ প্রাপ্ত ২২৭৪ জন সুবিধাভোগী হত দরিদ্র সাধারণের মাঝে পরিবার প্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয় ।
এ সময় উপস্থিত ছিলেন, গড়াডোবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান খান সোহাগ, সংশ্লিষ্ট ট্যাগ অফিসার উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ ইউনূস রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা ইকবাল আকন্দ ও পল্লীসঞ্চয় ব্যাংক জুনিয়র অফিসার আশরাফুল আলম ইউপি সচিব সৈয়দ আল আমিন ইসলাম , ইউপি সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ভুক্তভোগী নারী-পুরুষগণ ।