
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ৫টি ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা ।
শুক্রবার (৫ জানুয়ারি) গভীর রাতে কেন্দ্রগুলোতে এ ঘটনা ঘটে বলে জানা যায় স্থানীয় সূত্রে ।
কেন্দ্রগুলো হলো, কেন্দুয়া পৌরশহরের পারভিন সিরাজ মহিলা কলেজ,বেজগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডাউকি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুর্চাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাঘবেড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ।
আওয়ামী লীগের ডাউকি কেন্দ্র আহ্বায়ক মনিরুজ্জামান সোহেল বলেন, রাত প্রায় একটার সময় বিএনপিপন্থী দুর্বৃত্তরা এ অগ্নিসন্ত্রাস ঘটিয়েছে।
দুরচাপুর কেন্দ্রের নিরাপত্তা কর্মী মোঃ হারুন মিয়া বলেন, রাত প্রায় বারটা থেকে একটার দিকে একশো জনের মতো মুখোশ পড়া এক দল, অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে । আমি যে রুমে ছিলাম, তারা সে রুমের দরজায় দড়ি দিয়ে বেঁধে রেখেছিলো । পরে বের হয়ে আসলে তারা আমাকে ভয়ভীতি দেখায়।
এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ঘটনায় থানায় সাধারণ একটি ডায়রি করা হয়েছে । মূলত যারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়, জনমনে ভয়ভীতি সৃষ্টি করতে চায় তারাই এর সাথে জড়িত । এর পেছনে যারাই থাকনা কেনো পুলিশ প্রশাসনের দিক থেকে কোন ছাড় দেয়া হবে । আমরা নিরাপত্তা আরো জোরদার করেছি। পুলিশের পাশাপাশি র্যাব, বিজিবি, আনসার সহ অন্যান্য নিরাপত্তা কর্মীরা যে কোন পরিস্থিতি মোকাবেলায় সদা প্রস্তুত ।