1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

কেন্দুয়া নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

সাইফুল আলম দুলাল নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫৯ নেত্রকোণা-৩ (কেন্দুয়া- আটপাড়া) আসনের বিজয়ী এমপি ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টুকে গণ সংবর্ধনা দেয়া হয়েছে ।

শনিবার (১৭ ফেব্রুয়ারী) উপজেলার চিরাং ইউনিয়ন বাসীর আয়োজনে চিথোলিয়া খেলার মাঠে বিশিষ্ট সমাজ সেবক ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শামসুল কবির খানের সভাপতিত্বে এবং কেন্দুয়া কলেজ ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাশিম উদ্দিন ভূইয়া ও চিথোলিয়া সমাজকল্যাণ উন্নয়ন সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও তরুন সমাজ সেবক মোঃ আতাউর রহমান খানের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে 

বক্তব্য রাখেন, নেত্রকোনা ৩ কেন্দুয়া আটপাড়া আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ইফতেখার উদ্দিন তালুকদার পিন্টু। 

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূঞা, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজিব হোসেন, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আলম মোহাম্মদ জাহাঙ্গীর চৌধুরী, জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান সালমা আক্তার বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়া প্রমুখ। উপস্থিত ছিলেন চিরাং ইউনিয়ন পরিষদের 

চেয়ারম্যান মোঃ এনামুল হক, নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট সারোয়ার জাহান কাওছার, কান্দিউড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, দলপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীন,বলাইশিমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, 

বীর মুক্তিযোদ্ধা। 

 

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,গত ৭ জানুয়ারি নির্বাচনে আপনারা আমাকে বিপুল ভোটে বিজয়ী করেছেন। আমি চেষ্টা করব যে আশা ভরসা নিয়ে আমাকে সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ করে দিয়েছেন তা বাস্তবায়ন করার।আপনাদের সার্বিক সহযোগিতাই আমার চলার পথের পাতেয়। 

তিনি আরও বলেন, বিগত ৫ বছর কেন্দুয়া আটপাড়া বাসীর তেমন কোন উন্নয়ন হয়নি।পিছিয়ে পড়া দু উপজেলাকে উন্নয়নের দ্বার প্রান্তে নিয়ে যাওয়াই হবে আমার প্রথম কাজ।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন, ঐতিহ্যবাহী কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ লিয়াকত আলী চৌধুরী কাজল সহ আওয়ামী লীগ ও ভাতৃপ্রতিম সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী, সর্বস্তরের জনগণ ও সাংবাদিকবৃন্দ ।

 

সকাল ১১ টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও প্রধান অতিথি ঢাকা থেকে লাল রংয়ের হেলিকপ্টারে চড়ে অনুষ্ঠানস্থলে আসেন দুপুরে।হেলিকপ্টার দেখার জন্য এলাকায় হাজার হাজার নারী পুরুষ মাঠের চার দিকে ভিড় জমায়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park