1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

কেন্দুয়া প্রেসক্লাবে ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু এমপির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ২৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

সাইফুল আলম দুলাল নেত্রকোণা প্রতিনিধি

 

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ঐতিহ্যবাহী কেন্দুয়া প্রেসক্লাবে নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়ার)’র মাননীয় সংসদ সদস্য ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেন ।

 

বুধবার (২৪ এপ্রিল) সন্ধ্যার পর কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আব্দুল ওয়াহাবের সভাপতিত্বে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, একুশে পদক প্রাপ্ত (২০২৪) মরমী বাউল সাধক প্রয়াত জালাল উদ্দিন খাঁ স্মরণে “জালাল মেলা”-২০২৪ এর আয়োজন কেন্দুয়াবাসীর একটি প্রাণের দাবি। আমরা সেটি আয়োজন করতে পেরেছি । সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, কেন্দুয়ার যত অনিয়ম তার বিরুদ্ধে আপনাদের লেখনির মাধ্যমে রুখে দিতে হবে । আমি সব সময় সত্য ও সুন্দরের পক্ষে আছি ।

 

এ সময় উপস্থিত ছিলেন, কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক (পিপিএম সেবা), কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আব্দুল ওয়াহাব, সাধারণ সম্পাদক মোঃ লিয়াকত আলী চৌধুরী কাজল, সহ-সভাপতি সুনীল পোদ্দার, সাবেক সভাপতি আলমগীর চৌধুরী, দপ্তর সম্পাদক কিশোর কুমার শর্মা, সম্মানিত সদস্য মোঃ আশরাফ উদ্দিন, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ দিল বাহার খান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতানা পারভীন পপি, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপজেলা যুবলীগ , ছাত্রলীগ সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park