1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

কেন্দ্রীয় বিএনপি নেতা কৃষিবিদ শামীমুর রহমানের সাথে প্রেসক্লাব রামপাল’র নেতৃবৃন্দের মতবিনিময়

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ২১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি

প্রেসক্লাব রামপাল’র নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন কেন্দ্রীয় বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম। বুধবার (২৭ নভেম্বর) বিকাল ৪ টায় কৃষিবিদ শামীমুর রহমানের আমন্ত্রণে তার বাসভবনে যান সাংবাদিক নেতৃবৃন্দ। এ সময় কেন্দ্রীয় নেতা সাংবাদিকগণের উদ্দেশ্য বলেন, গণতন্ত্র সমুন্নত রাখতে সাংবাদিকদের বিশেষ ভূমিকা রয়েছে। তিনি সাংবাদিকদের ইতিবাচক মনোভব ও গণমুখী সাংবাদিকতার উপর গুরুত্বারোপ করেন।

এ সময় প্রেসক্লাব সাংবাদিক নেতৃবৃন্দ জুলাই আগষ্টের শহীদদের গৌরবোজ্জ্বল আত্মত্যাগের বিষয়টি স্মরণ করে বৈশম্যহীন বাংলাদেশ বিনির্মাণে ইতিবাচক ও গণমুখী সাংবাদিকতা করার আশ্বাস দেন। এ সময় মতবিনিময় করেন, প্রেসক্লাব রামপাল’র সভাপতি এম, এ সবুর রানা, সিনিয়র সহসভাপতি মোতাহার মল্লিক, সাধারণ সম্পাদক সুজন মজুমদার, (ভারপ্রাপ্ত) সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান, সাবেক সাধারণ সম্পাদক এ, এইচ নান্টু, সদস্য হারুন শেখ, তুহিন মোল্যা প্রমুখ।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park