
শামীম আখতার, নিজস্ব প্রতিবেদক
যশোরের কেশবপুরে ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯ মার্চ) বিকেলে কেশবপুর উপজেলা শাখার আয়োজনে পৌরশহরের প্রাথমিক শিক্ষক সমিতির মিলনায়তনে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কেশবপুর উপজেলা শাখার সভাপতি মোখলেছুর রহমান মুকুল সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শরীফ নেওয়াজ।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের যশোর জেলা সাধারণ সম্পাদক ও যশোর চেম্বার অব কমার্সের পরিচালক রেজাউল করিম।
বিশেষ অতিথি ছিলেন কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেশবপুর প্রতিনিধি সম্রাট হোসেন।
দোয়া মাহফিল পরিচালনা করেন কেশবপুর আলিয়া মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা বোরহান উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফাউন্ডেশনের কেশবপুর উপজেলা শাখার জয়েন্ট সেক্রেটারি আলমগীর হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের কেশবপুর উপজেলা শাখার সহসভাপতি আবুল কালাম আজাদ, আলহাজ্ব মাওলানা মিজানুর রহমান সিদ্দিকী রানা, সেক্রেটারি হাফিজুর রহমান, সহকারী সম্পাদক ডাঃ হাফিজুর রহমান, কোষাধ্যক্ষ ইউনুস আলী, সদস্য আইয়ুব হোসেন, আব্দুস সালাম, বাবুর আলী খানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও ব্যবসায়ী ব্যক্তিবর্গ।