1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

কোটচাঁদপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন স্ত্রী

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

রোকনুজ্জামান কোটচাঁদপুর

ঝিনাইদহের কোটচাঁদপুরে দাম্পত্য কলহ চরমে পৌঁছালে সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এলাঙ্গী ইউনিয়নের বলাবাড়িয়া গ্রামে এক নৃশংস ঘটনা ঘটেছে। একটি দম্পতির মধ্যে চলমান মনোমালিন্য ও ঝগড়ার জেরে স্ত্রী রুবিনা খাতুন চাইনা ঘুমন্ত স্বামী উজ্জ্বল খানের গোপনাঙ্গ কেটে দেন।

স্থানীয়রা জানান, বলাবাড়িয়া গ্রামের মৃত আকরাম খানের ছেলে উজ্জ্বল খানের সঙ্গে একই গ্রামের সোলাইমান খানের মেয়ে রুবিনা খাতুন চাইনা বিয়ে করেছিলেন। তবে বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে অশান্তি লেগেই থাকত। প্রায়শই তুচ্ছ বিষয় নিয়ে তাদের মধ্যে বাগ্‌বিত-া ও মনোমালিন্য হতো। অভিযোগ, ঘটনার রাতেও স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাক্যবিনিময় হয়। ঘুমিয়ে থাকা উজ্জ্বলকে স্ত্রী পরিকল্পিতভাবে ধারালো ব্লেড দিয়ে আক্রমণ করেন।

উজ্জ্বল রক্তাক্ত অবস্থায় চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে এসে তাঁকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।

এলাকায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. আসাদউজ্জামান জানান, উজ্জ্বল খানের ভাই মহসিন খানের মাধ্যমে রুবিনা আক্তার চাইনাকে আসামী করে থানায় এজাহার দায়ের করা হয়েছে। অভিযুক্ত চাইনাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park