1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

কোটালীপাড়ায় শিক্ষার্থী-অভিভাবক মতবিনিময় সভা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ১২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ 

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের মান্দ্রা রাজাগঞ্জ ইউনাইটেড ইনস্টিটিউশনে শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) বেলা ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত এই সভার আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুম বিল্লাহ্। বিশেষ অতিথি ছিলেন কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সভাপতি এসএম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বসার হাওলাদার এবং প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সভাপতি মো. নুরুজ্জামান মিয়া।

বক্তারা শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিরাপত্তা, অভিভাবক ও প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলা এবং শিক্ষার্থীদের নৈতিক ও সামাজিক উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন।

উপজেলা প্রশাসন ও স্থানীয় নেতৃবৃন্দের এমন উদ্যোগ শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ইতিবাচক সাড়া জাগিয়েছে বলে জানা গেছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park