1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

কোলাঘাটে নাবালিকা যৌন নিগ্রহের ঘটনায় নির্যাতিতার বাড়িতে এলেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন তুলিকা দাস

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ২৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

রিপোর্ট: সমরেশ রায় ও শম্পা দাস, পশ্চিমবঙ্গ।

পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকে নাবালিকা যৌন নিগ্রহের ঘটনার পরিপ্রেক্ষিতে আজ ১৩ই এপ্রিল, রবিবার, নির্যাতিতার বাড়িতে উপস্থিত হন পশ্চিমবঙ্গ রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন তুলিকা দাস।

দুপুরের দিকে তিনি নির্যাতিতার বাড়িতে পৌঁছান এবং নাবালিকার সঙ্গে কিছু সময় কথা বলেন। তিনি জানান, শিশুটির শারীরিক ও মানসিক বিশ্রামের প্রয়োজন রয়েছে। পাশাপাশি, আইনি সহায়তা ও সরকারি সুবিধা যেন পরিবারটি পায়, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেন।

চেয়ারপার্সন তুলিকা দাস বলেন, “আমরা দেখেছি ও বুঝেছি—এই মুহূর্তে নির্যাতিতার পর্যাপ্ত বিশ্রাম ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। আমরা কোলাঘাট থানায় যাচ্ছি, যাতে আইনগত ও প্রশাসনিক সহায়তা নিশ্চিত করা যায়। পরিবারটি যেন সমস্ত রকম সরকারি সুযোগ-সুবিধা পায়, সেটি আমাদের অগ্রাধিকার।”

নির্যাতিতার সঙ্গে সাক্ষাতের পর তিনি কোলাঘাট থানায় যান এবং সেখানকার কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। যাওয়ার সময় নির্যাতিতার পরিবারকে আশ্বস্ত করে জানান, রাজ্য শিশু সুরক্ষা কমিশন তাদের পাশে রয়েছে এবং আইনি ও প্রশাসনিক সহায়তা প্রদান করবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park