1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ক্রীড়া শিক্ষার্থীদের মন ও শরীর দুটোই ভালো -ভূমিমন্ত্রী

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ৪৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বলেছেন, সুস্থ থাকার জন্য শিক্ষার্থীদের খেলাধুলার প্রয়োজন রয়েছে। ক্রীড়া শিক্ষার্থীদের মন ও শরীর দুটোই ভালো রাখে। ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে ছাত্রীদের পড়ালেখার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমগুলো আরো শাণিত হবে।

 

তিনি আজ (শনিবার) বিকালে খুলনা সরকারি মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

 

ভূমিমন্ত্রী আরও বলেন, নারী শিক্ষা বিস্তারে এই কলেজটি অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। শিক্ষার্থীদের পড়াশুনা করে ভালোভাবে মানুষ হতে হবে। শিক্ষা ছাড়া উন্নত জাতি আসা করা যায় না। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরাই হবে প্রথম কাতারের সৈনিক।

 

খুলনা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর কে এম তৌহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আযম খান সরকারি কমার্স কলেজের অধ্যক্ষ প্রফেসর কার্ত্তিক চন্দ্র মন্ডল, শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ রবিউল ইসলাম, ছাত্রী সংসদের ভারপ্রাপ্ত অধ্যাপক মোঃ আবদুল জব্বার প্রমুখ বক্তৃতা করেন। অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর খুলনা অঞ্চলের পরিচালক প্রফেসর শেখ হারুনর রশিদ, খুলনা সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. সমীর রঞ্জন সরকার, প্রফেসর খান আহমেদুল কবীর চাইনিজসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মন্ত্রী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। সন্ধ্যায় ভূমিমন্ত্রী ডুমুরিয়ার বান্দা নামযঞ্জ অনুষ্ঠানে যোগদান করেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park