1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ক্লিনিকে বিদ্যুৎ চুরির তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: নিজাম উদ্দীন

ক্লিনিকে চুরি করে বিদ্যুৎ ব্যবহার সংক্রান্ত তথ্য জানতে চাওয়ায় কিশোরগঞ্জে দুই সাংবাদিককে শাটার লাগিয়ে আটকে রেখে অকথ্য ভাষায় গালিগালাজ ও জেলে পাঠানোর হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে নূর হেলথ সেন্টারের পরিচালক ডাক্তার সাদিয়া সুলতানার বিরুদ্ধে।

সোমবার বিকাল ৫টায় কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের মধ্যপাড়া নূর হেল্থ সেন্টার নামে একটি প্রাইভেট ক্লিনিকে এ ঘটনা ঘটে।

অবরুদ্ধ সাংবাদিকরা হলেন— কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি রায়হান জামান ও প্রতিদিনের সংবাদের জেলা প্রতিনিধি হারিছ আহমেদ।

ভুক্তভোগীরা জানান, ক্লিনিকটিতে চুরি করে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগের সত্যতা পাওয়ায় গত শুক্রবার কিশোরগঞ্জ বিদ্যুৎ ও বিতরণ বিভাগ (বিউবো) কর্তৃক ক্লিনিকের বিদ্যুৎ সংযোগটি বিচ্ছিন্ন করে এক লক্ষ বত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়। সামাজিক একটি প্রতিষ্ঠানে সরকারি সম্পদ চুরি হচ্ছে, নাকি বিদ্যুৎ অফিস ভুল তথ্যের ভিত্তিতে লাইনটি বিচ্ছিন্ন করেছে- তা জানতে ওই সাংবাদিকরা নূর হেলথ সেন্টারে যান।

এ সময় সাংবাদিকদের দেখে ওই মহিলা ডাক্তার ক্ষুব্ধ হন এবং তাদের সঙ্গে অশালীন আচরণ শুরু করেন। এক পর্যায়ে তিনি ক্লিনিকের প্রধান ফটকে তালা লাগিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও পুলিশে দেওয়ার হুমকি দেন। সংবাদকর্মীরা অবরুদ্ধ হয়ে পড়লে ডাক্তার ও তার ক্লিনিকের ল্যাব অপারেটর, কর্মচারী, আয়া তাদের সঙ্গে মারমুখী আচরণ করেন। এছাড়াও তিনি কল করে তার গুন্ডাবাহিনীদের লাঠিসোঁটা নিয়ে দ্রুত ক্লিনিকে আসতে বলেন।

খবর পেয়ে এলাকাবাসী সেখানে গিয়ে সাংবাদিকদের উদ্ধার করেন। এ ঘটনায় জেলায় কর্মরত সাংবাদিকরা উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছেন। কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park