1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ক্ষতিগ্রস্ত খুলনা বেতার পরিদর্শন করলেন মহাপরিচালক

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ২০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

ডেস্ক নিউজ

বাংলাদেশ বেতারের মহাপরিচালক রবীন্দ্রশ্রী বড়ুয়া আজ (মঙ্গলবার) দুপুরে খুলনা বেতার কেন্দ্র পরিদর্শন করেন। গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কিছু সুযোগ সন্ধানী দুষ্কৃতকারী খুলনা বেতার কেন্দ্রে ঢুকে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। অগ্নিসংযোগের ফলে বেতার কেন্দ্রের অবকাঠামো, সম্প্রচারের সাথে যুক্ত যন্ত্রপাতিসহ সকল কক্ষ ক্ষতিগ্রস্ত হয়।

পরিদর্শনকালে খুলনার বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ, বেতারের অতিরিক্ত মহাপরিচালক (অনুষ্ঠান) মোঃ ছালাহ উদ্দিন, অতিরিক্ত মহাপরিচালক (বার্তা) এ এস এম জাহীদ, প্রধান প্রকৌশলী (রুটিন দায়িত্ব) মুনীর আহমদ, পরিচালক মোঃ বশির উদ্দিন, সিনিয়র প্রকৌশলী মোঃ শাহজাদা সেলিম, খুলনা বেতারের আঞ্চলিক পরিচালক নিতাই কুমার ভট্টাচার্য্য, গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তাসহ বেতারের কর্মকর্তা-কর্মচারী ও কলাকুশলীরা উপস্থিত ছিলেন।

পরে খুলনা বেতারের সম্মেলনকক্ষে বেতার ও গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে মহাপরিচালক এক মতবিনিময় সভায় মিলিত হন। সভার প্রথমে ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

সভায় আগামী তিন দিনের মধ্যে একটি বা দুইটি কক্ষ সংস্কার করে বা অন্য স্থান থেকে সম্প্রচার শুরু, ক্ষতিগ্রস্ত ভবনগুলো সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া দ্রুততম সময়ের মধ্যে খুলনা বেতারকে আগের স্থানে ফিয়ে আনার জন্য বিদ্যমান ভবনগুলো দীর্ঘমেয়াদে ব্যবহার উপযোগিতা পরীক্ষা করা, নতুন ভবন ও স্টুডিও নির্মাণ, নিরাপত্তার স্বার্থে কাঁটাতারের বেড়া দেয়া ও রাতের বেলায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে নিদের্শনা দেন মহাপরিচালক।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park