1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

খতমে কুরআন, দোয়া মাহফিল এবং এতিমদের মাঝে শীতের পোশাক বিতরন অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ২৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

রাজু আহমেদ খুলনা

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ১০ নং ওয়ার্ড শাখা দপ্তর সম্পাদক মোঃ মশিউর রহমান রিশান এর পিতা এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ খালিশপুর থানা শাখার সহ-সভাপতি ও ১০ নং ওয়ার্ড সভাপতি এর রুহের মাগফিরাত কামনায় খতমে কোরআন, দোয়া মাহফিল এবং এতিমদের মাঝে শীতের পোশাক বিতরন অনুষ্ঠিত হয়।

শুক্রবার ২৭ ডিসেম্বর ১০ নং ওয়ার্ডস্থ ওব্যাট প্রাথমিক স্কুল মিলনায়তনে ১০ নং ওয়ার্ড ইসলামী যুব আন্দোলন -এর সভাপতি মুহাঃ রাজিবুল ইসলাম (সাজু) এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাঃ আফরোজ আলম এর সঞ্চালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খালিশপুর থানা -এর সভাপতি হাফেজ আব্দুল লতিফ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দ্বীনি সংগঠন বাংলাদেশ মুজাহিদ কমিটি খালিশপুর থানার নায়েবে সদর আলহাজ্ব রুস্তম আলী,  ইসলামী আন্দোলন বাংলাদেশ খালিশপুর থানা-এর সাধারণ সম্পাদক গাজী মিজানুর রহমান,  ১০ নং ওয়ার্ড -এর সহ-সভাপতি মোঃ আব্দুস সালাম,  ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর -এর সাধারণ সম্পাদক মুহাঃ আব্দুস সবুর আল রাব্বি, সাংগঠনিক সম্পাদক মামুন অর রশীদ,জেলার সাবেক সভাপতি মোঃমেহেদী হাসান,খালিশপুর থানা -এর সভাপতি মোহাম্মদ মাইনুল ইসলাম আকন্দ, খালিশপুর থানার, সাবেক সাধারণ সম্পাদক ও খুলনা সিটি কর্পোরেশনের ১০ নং ওয়ার্ড  সম্ভাব্য কাউন্সিল পদপ্রার্থী মাওলানা মশিউর রহমান খুলনাভী, সাবেক সহ সভাপতি মোঃজামাল হোসেন,ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খালিশপুর থানা -এর সভাপতি মুহাম্মদ ওসমান, সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন আল রাফি ,পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মরহুমের বড় সাহেবজাদা মোঃমশিউর রহমান (রিশান)এছাড়াও থানা ও ওয়ার্ডের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য মোঃ জামাল মুন্সি গত ১৫ ডিসেম্বর শুক্রবার কিডনি ও ডায়াবেটিস জনিত রোগে অসুস্থ হয়ে খুলনা বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)

দোয়া অনুষ্ঠানে নেতৃদ্বয় তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং দোয়া করেন আল্লাহপাক যেন মরহুম মোঃ জামাল মুন্সিকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park