1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খাগড়াছড়িতে নবনির্মিত পুনাক বিক্রয় কেন্দ্র উদ্বোধন করেন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ১২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

 

খাগড়াছড়ি জেলায় পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) বিক্রয় কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (১৫ জুন) সকাল ১১.০০ ঘটিকায় পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) বিক্রয় কেন্দ্র উদ্বোধন করেন।

পুনাক সভানেত্রী খাগড়াছড়ি শহরের হাসপাতাল রোডে (সদর থানার সামনে) স্থাপিত নবনির্মিত পুনাক বিক্রয় কেন্দ্র উদ্বোধন শেষে পরিদর্শন করেন এবং বিভিন্ন বিক্রয় সামগ্রী, মূল্য তালিকাসহ মালামালের গুণগত দিক যাচাই করে সন্তুষ্টি প্রকাশ করেন। নবনির্মিত পুনাক বিক্রয় কেন্দ্রে নারীদের শাড়ি, থ্রিপিস, গহনা, চাদর, মাটির তৈজসপত্র, শোপিস, বস্ত্র পণ্য, কসমেটিকস, বিভিন্ন ধরনে আচার ও খাদ্য সামগ্রীসহ বিভিন্ন দ্রব্য পাওয়া যাবে।

উল্লেখ্য এ স্টলে হাতের তৈরিকৃত ঘর সুসজ্জিতকরনের বিভিন্ন জিনিসপত্র পাওয়া যাবে। পুলিশ সুপার বলেন, বেকার ও ক্ষতিগ্রস্ত নারীদের সাহায্য করাই পুনাকের মূল লক্ষ্য। পুনাক একদিকে যেমন অসহায়দের প্রতি সাহায্যের হাত বাড়াচ্ছে অপর দিকে তেমনি পিছিয়ে পড়া নারী সমাজ কে আত্ননির্ভরশিল হতে উদ্ভুদ্ধ করছে। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জসীম উদ্দিন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তফিকুল আলমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, পুনাকের সদস্যগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবা দিকবৃন্দ ।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park