1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খাগড়াছড়িতে নারী পুলিশ সদস্যদের স্বাস্থ্য সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ১২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

 

আজ ৮ জুন খাগড়াছড়ি জেলা পুলিশের আয়োজনে খাগড়াছড়ি টাউন হলে ঢাকা থেকে আগত বিশেষজ্ঞদের নিয়ে দিনব্যাপী প্রায় ৩৫০ জন নারী পুলিশ সদস্যদের নিয়ে স্বাস্থ্য সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় প্রধান অতিথির আসন অলংকৃত করেছেন খাগড়াছড়ি জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মুক্তা ধর পিপিএম (বার) মহোদয়।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন যে, আমরা সবাই জানি স্বাস্থ্যই সকল সুখের মূল। আপনি নিজে সুস্থ থাকলে আপনার সন্তান ও পরিবার সুখে থাকবে। স্বাস্থ্য সচেতনতার একটি অংশ হলো পারসোনাল হাইজিন। পারর্সোনাল হাইজিন বিষয়টা শুনতে খুব সাধারণ মনে হয় কিন্তু এর গুরুত্ব অপরিসীম। নারী পুলিশ সদস্যদের গাইনী বিষয়ে, স্কিন, মেডিসিন ও ডেন্টাল এগুলোর গুরুত্ব মোটেও কম নয়। এসব বিষয়ে আমাদের অনেক বেশি সচেতন হতে হবে এবং পরিবার ও আত্নীয়-স্বজনদের সচেতন করতে হবে। আমদের নারী পুলিশ সদস্যদের দীর্ঘ সময় ধরে বাইরে ডিউটি করতে হয়। যেখানে সর্বোচ্চ সংখ্যক নারী পুলিশ সদস্যদের ডিউটি করতে হয় সেখানে মোবাইল টয়লেটের ব্যবস্থা করতে আমরা ব্যবস্থা গ্রহন করছি।

পুলিশ সুপার আরও বলেন, ‘আধুনিক কর্মব্যস্ত সময়ে মস্তিস্ককে সুস্থ এবং কর্মক্ষম রাখতে নারী পুলিশ সদস্যদের ডেইলি ফিজিক্যাল এক্সারসাইজ জরুরি। যা আপনাকে আরও বেশি কর্মক্ষম এবং স্বতঃস্ম্ফূর্ত রাখতে সহায়তা করবে। স্বাস্থ্য বলতে আমরা শুধু শারীরিক স্বাস্থ্যকেই বুঝি। কিন্তু মানুষের মন শরীরের সঙ্গেই সম্পৃক্ত। তাই শারীরিক ও মানসিক স্বাস্থ্যের গুরুত্ব সমান। আমরা প্রত্যেকে মানসিকভাবে সুস্থ থাকলে তবে পরিবার ও কর্মস্থলে অর্থাৎ ঘরে-বাইরে নিজেকে ঠিক রাখতে পারব।

নারীর সাস্থ্য ও পুষ্টি বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপন করেন জনাব শামসুন্নাহার নাহিদ (মহুয়া), প্রধান পুষ্টিবিদ ও বিভাগীয় প্রধান,বারডেম হাসপাতাল,ঢাকা। তিনি বলেন, স্বাস্থ্যকর খাবারের সঙ্গে ২টি বিষয় জড়িত। প্রথমত, কী খাচ্ছেন এবং দ্বিতীয়ত, কীভাবে খাচ্ছেন। প্রতিদিনের খাদ্য তালিকায় ফল, শাক-সবজি, দুধ ও ডিম থাকা গুরুত্বপূর্ণ। কারণ ফল, শাক-সবজি, দুধ ও ডিমে ক্যালোরি ও চর্বি কম থাকে, ফাইবার বেশি থাকে এবং এগুলো ভিটামিন ও খনিজের ভালো উৎস। ফাইবারসমৃদ্ধ খাবার ওজন কমাতে সাহায্য করে। তিনি আরো বলেন, শরীল সুস্থ্য রাখতে হলে আমাদের যা যা করতে হবে- সঠিক সময়ে সঠিক খাবার খাওয়া, সবজি ও ফলমূল খাওয়া, প্রতিদিন পর্যন্ত পরিমাণে পানি পান করা, পর্যাপ্ত পরিমাণে ঘুম ও বিশ্রাম করা ,নিয়মিত ব্যায়াম করা, শারীরিক ও মানসিক স্বাস্থ্য নিয়মিত চেকআপ করা।

উক্ত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ডঃ মো: ইলিয়াস হোসেন, পোল্ট্রি বিজ্ঞান বিভাগ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ ও নির্বাহী সদস্য, ওয়াপসা- বাংলাদেশ শাখা। স্বাগত বক্তব্য রাখেন জনাব দেবাশীষ নাগ, সেক্রেটারি বিপিআইসিসি। নারী পুলিশ সদস্যদের ফিটনেস স্ট্যামিনা ও ডায়েট প্লান বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন জনাব ইশরাত জাহান, পুষ্টিবিদ ও ডায়েট কনসালটেন্ট, সাজেদা ফাউন্ডেশন। আলোচক হিসেবে ছিলেন ডা: বিউটি চাকমা, মেডিকেল অফিসার, খাগড়াছড়ি সদর হাসপাতাল। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাবৃন্দ , জেলার বিভিন্ন পদমর্যাদার নারী অতিথিবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ ।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park