1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খাগড়াছড়ি: সেনাবাহিনী উদ্ধার করলো অপহরণকৃত ক্যান্টনমেন্ট স্কুলের এক শিক্ষার্থী

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ আনোয়ার হোসেন জীবন, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি

খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের চতুর্থ শ্রেণীতে অধ্যয়নরত আল রাফি (১১) নামের এক শিক্ষার্থীকে ১১:৩০ ঘটিকায় খাগড়াছড়ি সদর চেঙ্গী স্কয়ার থেকে অপহরণ করা হয়। খবর পেয়ে খাগড়াছড়ি জোন অভিযান শুরু করে।

পানছড়ি আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মাহফুজুল ইসলামের নেতৃত্বে বিকেল ৫:৩০ ঘটিকায় সি-টাইপ টহল দল পানছড়ি মোল্লাপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বাদশা মিয়া নামের এক অপহরণকারীসহ শিক্ষার্থী আল রাফিকে উদ্ধার করে। বাদশা মিয়ার দেওয়া তথ্য অনুযায়ী পানছড়ি বাজার থেকে কামরুল ইসলাম নামের আরও একজন অপহরণকারীকে আটক করা হয়।

রাত ১০:০০ ঘটিকায় অপহরণকারীদের খাগড়াছড়ি সদর থানার কাছে হস্তান্তর করা হয়। তবে অপহরণের মূল পরিকল্পনাকারী আঃ মালেক মিয়া (মালু) এখনও পলাতক। তাকে ধরার জন্য খাগড়াছড়ি সদর জোনের অভিযান চলমান রয়েছে।

অঅপহরণকারীরা হলেন আঃ মালেক মিয়া (মালু), পিতা: আঃ মান্নান, মা: কহিনুর বেগম, গ্রাম: মোহাম্মদপুর, খাগড়াছড়ি সদর, খাগড়াছড়ি; বাদশা মিয়া (২৮), পিতা: আব্দুল রহিম, মা: রাবেয়া খাতুন, গ্রাম: মোহাম্মদপুর, থানা ও জেলা: খাগড়াছড়ি; কামরুল হাসান (২৩), পিতা: হানিফ হোসেন, মা: মনোয়ারা বেগম, গ্রাম: ইটাখোলা, থানা: পানছড়ি, জেলা: খাগড়াছড়ি।

খাগড়াছড়ি সদর জোনের কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধারকৃত শিক্ষার্থী বর্তমানে নিরাপদে রয়েছে এবং তার পরিবারকে হস্তান্তর করা হয়েছে। পলাতক অপহরণকারীকে ধরার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park