1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

খান জাহান আলী মাজারের পুকুর থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত লাশের রহস্য উদঘাটন

শেখ বাদশা বাগেরহাট
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ৩০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

শেখ বাদশা বাগেরহাট প্রতিনিধি

মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল ৮.৪৫ সময় স্থানীয় এক মহিলা বাগেরহাট খান জাহান আলী মাজার পুকুর একটি মৃতদেহ ভাসতে দেখেন। পরে স্থানীয় লোকের মাধ্যমে সংবাদ পেয়ে বাগেরহাট সদর থানা পুলিশ অজ্ঞাত মৃতদেহ পানি থেকে উত্তোলন করে। মৃতদেহ টির পরিচয় সনাক্ত না হওয়ায় পিবিআই বাগেরহাট পুলিশকে বিষয় টি অবগত করা হলে পিবিআই ক্রাইমসিন ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ টি সনাক্তের উদ্দেশ্য আঙ্গুলের ছাপ গ্রহণ করে। এর মধ্যে মৃতদের আত্মীয় স্বজনরা এসে মৃতদেহ সনাক্ত করেন।

পুলিশ সুপার আবদুর রহমান এর সার্বিক তত্বাবধানে এসআই কমলেশ এর নেতৃত্বে একটি বিশেষ টিম ছায়া তদন্ত অব্যহত রাখে। তদন্ত  টিম শহরের বেশ  কয়েকটি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তা বিশ্লেষণ করে। তথ্য প্রযুক্তির সহায়তায় আসামি মোঃ ইউসুফ (৩৬) কে ঢাকার দারিস সালাম প্রিয়াঙ্গন আবাসিক এলাকা থেকে পিবিআই মেট্রো উত্তর ও পিবিআই হেডকোয়ার্টার এর সহায়তায় গত ৬ ডিসেম্বর ২০২৩ রাতে গ্রেফতার করা হয়। একই রাতে তার স্বীকারোক্তি অনুযায়ী মোঃ শামসুল হক মুম্সি শামসু (২৬) এর স্বীকারোক্তি অনুযায়ী মোঃ সাদ্দাম হোসেন (৩২) কে ভিক্টিমের অটোরিকশাসহ গ্রেফতার করে। তারা সকলেই চিতলমারী থানার বাসিন্দা।

আসামিরা জানায় যে, আটো চুরির উদ্দেশ্য তারা ভিক্টিমকে জুসের সাথে ঘুমের ঔষধ মিশিয়ে সেবন করিয়ে তাকে পুকুরের পানিতে ফেলে দিয়ে ভিক্টিমের অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। নেশার টাকা জোগাড় করার জন্য তারা প্রায়ই এমন অটোরিকশা চুরি করে বলে পিবিআই এর নিকট স্বীকার করেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park