1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খালিশপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস অধ্যাপক মাহফুজুর রহমানের

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

খুলনা মহানগরীর খালিশপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান ও গ্যারেজ পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, খুলনা মহানগর আমীর ও খুলনা–৩ আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাহফুজুর রহমান। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেল ৫টার দিকে তিনি ঘটনাস্থল মুজগুন্নিতে গিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং তাদের আর্থিক ক্ষয়ক্ষতির খোঁজখবর নেন।

পরিদর্শনকালে অধ্যাপক মাহফুজুর রহমান ক্ষতিগ্রস্তদের পাশে থাকার এবং পুনর্বাসনে সহায়তার আশ্বাস দেন। তিনি বলেন, “মানবতার সেবা করাই বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতির মূল ভিত্তি। মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানোই ইসলামী আন্দোলনের প্রকৃত চেতনা। আমরা সবসময় জনগণের কল্যাণে কাজ করে যাব ইনশাআল্লাহ।” তিনি আরও বলেন, এই ধরনের দুর্ঘটনা সবাইকে আরও সতর্ক ও সচেতন করে তুলবে। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের জন্য দোয়া করেন এবং ধৈর্য ধারণের তওফিক কামনা করেন।

তার সঙ্গে উপস্থিত ছিলেন খুলনা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগর সভাপতি আজিজুল ইসলাম ফারাজী, খালিশপুর থানা আমীর মাওলানা আব্দুল্লাহ আল মামুন, ৯নং ওয়ার্ড আমীর কাজী বায়েজিদুল ইসলাম, নাসরুল্লাহ, জামায়াত নেতা অধ্যাপক শহিদুল ইসলাম, নজরুল ইসলাম, মুহাম্মদ শহীদুল্লাহ, কাজী জিয়াউল ইসলাম, মোহাম্মদ হোসেন আলী, মাওলানা নজরুল ইসলাম, জাহিদ হাসান, মানিক মিয়া, ইলিয়াছ আলি, আরমান হোসেন, নূর আলী, আহাদ আলী, মেহেদী জামান, হাফেজ ইউনুস আলী, ইউনুছ আলী মন্টু, শ্রমিকনেতা নাছির উদ্দীন, হাফেজ নাছরুল্লাহ, যুবনেতা বাদশা মোল্লা, বাদশাহ মিয়া, কাজী নুরুন্নবী, এস. এম. মাহফুজুর রহমান, মনজুরুল ইসলাম, আব্দুর রহিম, হিমেল প্রমুখ।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর ২টার দিকে খুলনা মহানগরীর খালিশপুরের ৯নং ওয়ার্ডের ১৯নং রোডে ১৪নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনে অবস্থিত আব্দুল হাই শেখের মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৯নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর কার্যালয়সহ সাতটি মুদি দোকান, একটি অটো গ্যারেজ, একটি রিকশা গ্যারেজ, একটি বেকারি, তিনটি অটো, চারটি রিকশা ও একটি মোটরসাইকেল পুড়ে যায়।

স্থানীয়দের ধারণা, পাশের একটি ইজিবাইক গ্যারেজ বা বেকারি থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে খুলনা ফায়ার সার্ভিসের বয়রা, দৌলতপুর ও খালিশপুর স্টেশনের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে এবং পরে ডাম্পিং কার্যক্রমের মাধ্যমে সম্পূর্ণ নির্বাপণ করে।ক্ষতিগ্রস্ত দোকানমালিক মোশাররফ হোসেন জানান, “দোকানের সব পুড়ে ছাই হয়ে গেছে, কিছুই বাঁচাতে পারিনি।”

খুলনা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু ইউসুফ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। কোনো প্রাণহানি ঘটেনি, তবে সাতটি দোকান, দুটি গ্যারেজ এবং স্থানীয় জামায়াতে ইসলামীর কার্যালয়ের আসবাবপত্র পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park