1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খালিশপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের ৯ নম্বর ওয়ার্ড কার্যালয় উদ্বোধন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শেখ মো. নাসির উদ্দিন, খুলনা:

ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরীর খালিশপুর থানার ৯ নম্বর ওয়ার্ড কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠান গতকাল সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে অনুষ্ঠিত হয়েছে। রাত ১০টায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খালিশপুর থানার ৯ নম্বর ওয়ার্ড সভাপতি মুফতি আমানুল্লাহ আমান এবং পরিচালনা করেন ওয়ার্ড সেক্রেটারি মো. জাহিদ হোসেন শিমুল।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি আলহাজ মুফতি আমানুল্লাহ। আরও উপস্থিত ছিলেন মহানগরীর সিনিয়র সহ-সভাপতি শেখ মো. নাসির উদ্দিন, সহ-সভাপতি হাফেজ আব্দুল লতিফ, সেক্রেটারি মুফতি ইমরান হোসাইন, প্রশিক্ষণ সম্পাদক মুফতি ইসহাক ফরিদী।

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন খালিশপুর থানা শাখার সহ-সভাপতি গাজী মিজানুর রহমান, মাওলানা হাফিজুর রহমান, সেক্রেটারি মো. বাদশা খান, মাওলানা ইকবাল মাহমুদ, মো. সোয়াইবুর রহমান, মো. নুরুন্নবী, মো. আমিনুর ইসলাম, উপদেষ্টা মোহাম্মদ আলমগীর হোসাইন, নাসির মল্লিকসহ অন্যরা। উপস্থিত ছিলেন শ্রমিক আন্দোলন খালিশপুর থানা সভাপতি মো. হারুনুর রশিদ ও সেক্রেটারি মাওলানা আব্দুল আল মামুন, আবুল কালাম আজাদ, আলী আজিম, যুব আন্দোলন সভাপতি মুফতি বাহারুল ইসলাম, আমিনুল ইসলাম, রবিউল ইসলাম, জহিরুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলনের সহ-সভাপতি মো. রহমাতুল্লাহ, সেক্রেটারি মো. আব্দুর রশিদ এবং ইসলামী ছাত্র আন্দোলনের সহ-সভাপতি মোহাম্মদ আব্দুর রব ও মো. অয়ন প্রমুখ।

নেতৃবৃন্দ তাদের বক্তব্যে আগামী ১২ সেপ্টেম্বর খুলনার নিউ মার্কেট বাইতুন নূর মসজিদের সামনে আয়োজিত শায়েখে চরমোনাইয়ের গণসমাবেশে দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষকে উপস্থিত থাকার আহ্বান জানান।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park