1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খালিশপুরে ইসলামী শ্রমিক আন্দোলনের যৌথ সভা, পাঁচ দফা দাবিতে গণমিছিল সফল করার আহ্বান

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

খুলনা প্রতিনিধি

খুলনা মহানগরের খালিশপুর থানার ৯ নম্বর ওয়ার্ডে ইসলামী শ্রমিক আন্দোলনের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ অক্টোবর) রাত ৯টায় খালিশপুর বাস্তহারা মেইন রোডের কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ৯ নং ওয়ার্ড সভাপতি মাওলানা মুফতী আমানুল্লাহ এবং পরিচালনা করেন মো. আব্দুল্লাহ।

সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সিনিয়র সহ-সভাপতি শেখ মো. নাসির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন মহানগর সহ-সভাপতি ও খালিশপুর থানার সভাপতি আলহাজ হাফেজ আব্দুল লতিফ, ইসলামী শ্রমিক আন্দোলন মহানগর সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম পলাশ শিকদার, ইসলামী যুব আন্দোলন খালিশপুর থানা সভাপতি মো. মামুনুর রশিদ এবং ইসলামী শ্রমিক আন্দোলন খালিশপুর থানা সভাপতি মো. হারুনুর রশিদ।

সভায় বক্তারা বলেন, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, নৈতিক নেতৃত্বের বিকাশ এবং শ্রমিক অধিকারের নিশ্চয়তার দাবিতে ইসলামী আন্দোলনের ঘোষিত পাঁচ দফা বাস্তবায়ন এখন জাতীয় প্রয়োজনে পরিণত হয়েছে। তারা আগামী শুক্রবার ইসলামী আন্দোলন বাংলাদেশের গণমিছিল এবং ঢাকায় ইসলামী শ্রমিক আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ সফল করার আহ্বান জানান।

এ সময় আরও বক্তব্য রাখেন ইসলামী শ্রমিক আন্দোলন ৯ নং ওয়ার্ড সভাপতি মো. রুস্তম আলী খান, সাধারণ সম্পাদক মো. আব্দুর রশিদ, মাওলানা মুফতী বশির আহমেদ, হাফেজ মাওলানা শরিফুজ্জামান, ইসলামী যুব আন্দোলন ৯ নং ওয়ার্ড সভাপতি মাওলানা মুফতী বাহারুল ইসলাম, হাফেজ মাহমুদুল হাসান ও মো. নাসির হোসেন হাওলাদার প্রমুখ।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park