1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খালিশপুরে শহীদ মিনারের জায়গা দখল: ভিডিও করায় তিন সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১০ মে, ২০২৫
  • ৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

খুলনার খালিশপুরে শহীদ মিনারের পাশে রেলওয়ের জায়গা দখলের খবর সংগ্রহ করতে গিয়ে তিন সাংবাদিক হামলার শিকার হয়েছেন। স্থানীয় বিএনপি নেতার পরিচয় দেওয়া এক ব্যক্তি এ ঘটনায় জড়িত বলে অভিযোগ উঠেছে।

শনিবার (১০ মে) সকালে ১৫ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ অফিসসংলগ্ন এলাকায় ভিডিও ধারণ করছিলেন তিন সাংবাদিক—দৈনিক প্রবাহ ও বিজনেস বাংলাদেশের সিনিয়র সাংবাদিক মামুন রেজা হাওলাদার, বিজয় টেলিভিশনের আব্দুর রাজ্জাক ও সময়ের আলো পত্রিকার শেখ শান্ত ইসলাম। তারা রেলওয়ের সরকারি জায়গায় অবৈধ হোটেল গড়ে তোলার বিষয়টি ভিডিও করছিলেন।

সাংবাদিকদের অভিযোগ, এ সময় ওয়াহিদ হাসান নামের এক ব্যক্তি তাদের বাধা দেন, ভিডিও করতে নিষেধ করেন এবং একপর্যায়ে মারধর করেন। তিনি নিজেকে ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য ও সাংবাদিক বলে পরিচয় দেন।

মামুন রেজা বলেন, “আমি থামাতে গেলে আমার মাথা, গলা ও পিঠে মারধর করা হয়।” সাংবাদিক শেখ শান্ত বলেন, “আমি ভিডিও করছিলাম, তখন আমাকে ধাক্কা দিয়ে ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়।”

স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলাম বলেন, “তিন বছর ধরে ওয়াহিদ হাসান ও আওয়ামী লীগ কর্মী আলী আজিম রানা মিলে শহীদ মিনারের জায়গা দখল করে হোটেল চালাচ্ছেন।” একই অভিযোগ করেন পাশের মসজিদের এক খাদেমও। খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা বলেন, “সংবাদকর্মীর গায়ে হাত দেওয়া নিন্দনীয়। অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।”

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, “ঘটনার বিষয়ে অভিযোগ নিতে বলা হয়েছে। তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।” সাংবাদিকরা জানিয়েছেন, ঘটনাটি কেএমপি কমিশনারের কাছে তুলে ধরা হয়েছে। তিনি তদন্তের আশ্বাস দিয়েছেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park