1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খিদিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা- ২০২৫ অনুষ্ঠিত 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

খন্দকার সেলিম রেজা স্টাফ রিপোর্টার

সোমবার মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের অন্তর্গত খিদিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে খিদিরপুর ইউনিয়নের ২২ টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা দিনভর ক্রীড়া,সাংস্কৃতিক,বিষয় ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। মনোহরদী উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো.মাসুদুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার হাসান মোহাম্মদ জোনায়েদ।

উত্তর মনতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মাহমুদা আক্তার সাথী এর সঞ্চালনায় স্বাগতিক বক্তব্য রাখেন,খিদিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আনোয়ার হোসেন ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খিদিরপুর বহুমূখী উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মো.খলিলুর রহমান আকন্দ, এল.কে ইউনিয়ন প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মো.আবুল কালাম,ডোমনমারা মাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষিকা রুমা আক্তার প্রমূখ।

এ সময় অন্যান্য বিদ্যালয়ের প্রধানগণ,সহকারী শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। পরিশেষে অতিথিবৃন্দ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park