1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

খুবি ছাত্রকে মারধর, বিএনপির দুই নেতাকে বহিষ্কার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ১২০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানভীর আহমেদকে মারধরের ঘটনায় দলের দুই নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। একই সঙ্গে তাদের প্রাথমিক সদস্য পদও বাতিল করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন ২৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সদস্য ইয়াসিন আরাফাত ডালিম ও সজল শিকদার।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খুলনা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক মিনহাজুল আবেদনী সম্পদ জানান, নগরীর বানরগাতি বাজার কলেজ রোডে তানভীরদের বাড়ি। গত ১৩ ডিসেম্বর রাতে কিছু বখাটে তাদের বাড়ির গেটে দাড়িয়ে আড্ডা দিচ্ছিলেন। বখাটেদের গেট থেকে সরে যেতে বলে তারা তর্কে জড়ায়। একপর্যায় ডালিম, সজলসহ অন্যান্যরা তানভীরকে বেদম মারপিট করে এবং ইট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেয়। গুরুতর জখম অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বিষয়টি নিয়ে আমরা বিএনপি নেতাদের জানাই। তারা ওই দুই নেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিতে বলে। ১৪ ডিসেম্বর আমরা লিখিত অভিযোগ দেই। পরে জানতে পারি ওই দুইজনকে বহিষ্কার করা হয়েছে।

খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন বলেন, ছাত্রদের অভিযোগের সত্যতা পাওয়ায় তাদের দুই জনকে বহিষ্কার করা হয়েছে। দলের মধ্যে হামলাবাজদের কোনো আশ্রয় নেই।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park