1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুবি সাংস্কৃতিক সংগঠন ‘বায়োস্কোপ’-এর নতুন কমিটি গঠন, সভাপতি শুভ মুন্ডা ও সম্পাদক অর্পিতা ভদ্র

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১১ মে, ২০২৫
  • ২৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক 

খুলনা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন ‘বায়োস্কোপ’-এর ২০২৫ সালের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। বাংলা ডিসিপ্লিনের শিক্ষার্থী শুভ মুন্ডা সভাপতি ও একই ডিসিপ্লিনের অর্পিতা ভদ্র সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

গত ৯ মে (শুক্রবার) বাংলা ডিসিপ্লিনের নাটমঞ্চে সংগঠনের বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও বাংলা ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক ড. তানভীর দুলাল। বিশেষ অতিথি ছিলেন ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের প্রভাষক হাসান মাহমুদ সাকী। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের অগ্রজ সদস্য শাহ মাখদুম স্মরণ ও আসাদুল হাসান আসাদ।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সাংগঠনিক সম্পাদক মরিয়ম আক্তার মেঘলা, অর্থ সম্পাদক কাঁকন কুমার সানা, নাট্য সম্পাদক জয় সরকার, দপ্তর সম্পাদক আল-আমিন, সংগীত সম্পাদক রেশমি চাকমা, আবৃত্তি সম্পাদক পুষ্পা চাকমা, শিক্ষা ও সেমিনার সম্পাদক নুসরাত জাহান মল্লিকা, প্রচার ও প্রকাশনা সম্পাদক অর্ণব সাহা হৃদয়।

কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন সুমাইয়া জান্নাত মাহী, কৌশিক সাহা, জয় দাশ, মো. শাকিল হোসেন, সাব্বির আহমেদ, সোহাগ হাঁসদা ও বিপ্রজিৎ হালদার বিজয়।

নতুন নেতৃত্বের সদস্যরা তাদের বক্তব্যে জানান, তারা আগামীর সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও সক্রিয় ও গঠনমূলকভাবে পরিচালনা করবেন এবং বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতিচর্চাকে আরও সমৃদ্ধ করে তুলবেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park