1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনায় আন্তঃজেলা ডাকাত দলের লিডারসহ চারজন গ্রেপ্তার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের লিডারসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ২৬ ফেব্রুয়ারি দিবাগত রাতে সোনাডাঙ্গা মডেল থানার ৮৮ কেডিএ আউটার বাইপাস রোডে অভিযান চালিয়ে তাদের আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা:

খুলনা জেলার সোনাডাঙ্গা মডেল থানার বসুপাড়া গ্রামের মৃত আবু বক্কার সিদ্দিকের ছেলে আরমান খলিফা (২১)
একই থানার গোবরচাকা মল্লিকবাড়ির মোঃ হেমায়েত হোসেন ছেলে সাদ্দাম মল্লিক (৩৫) একই থানার ছায়রা স্মরণী (এ/পি আইডিয়াল কলেজ রোড) এলাকার মৃত নুরুল আলমের ছেলে মানিক মিয়া (৪৩) একই থানার গোবরচাকা গ্রামের মৃত হাবিব জোমাদ্দারের ছেলে ইদ্রিস জোমাদ্দার (৩৭)।

উদ্ধারকৃত আলামত:

➡ ১ টি চাইনিজ কুড়াল
➡ ২ টি চাকু
➡ ২ টি গামছা

অপরাধমূলক কর্মকাণ্ড:

থানার রেকর্ড পর্যালোচনায় দেখা যায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় চুরি, ডাকাতি ও দস্যুতার ঘটনায় মোট ১২টি মামলা রয়েছে।

আইনি ব্যবস্থা:

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় মামলা রুজু করা হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) জানিয়েছে, নগরীতে চুরি, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park