1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনায় আন্তর্জাতিক নারী দিবস পালিত: নারী উন্নয়নে সকলের সম্মিলিত প্রয়াসের আহ্বান

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ২৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

প্রতিনিধি, খুলনা

উদ্বোধন অনুষ্ঠান, শোভাযাত্রা, নারী উদ্যোক্তা মেলা, আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ (শনিবার) খুলনায় আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়।

‘অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন’ এই প্রতিপাদ্য নিয়ে দিবসটি উপলক্ষ্যে সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার।

অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, নারীরা শিক্ষিত হলে আগামীতে পুরো সমাজ শিক্ষিত হবে। নারীকে সম্মান করতে শিখতে হবে। তাদের ভিন্নভাবে দেখার সুযোগ নেই। ছেলে বা মেয়ে হওয়ার কারণে সন্তানদের মধ্যে বৈষম্য করা যাবে না। পুরুষের পাশাপাশি প্রত্যেকটি ক্ষেত্রে নারীর ভূমিকা রয়েছে। নারীর অধিকার নারীকেই আদায় করে নিতে হবে। তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে নারীদের ভূমিকা অনস্বীকার্য। সাহস করে অন্যায়ের প্রতিবাদ করতে হবে। বিচার বিভাগ, প্রশাসন, শিক্ষা, চিকিৎসা, সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনী-সহ সর্বক্ষেত্রে নারীরা যোগ্যতার স্বাক্ষর রেখে চলেছে। নারী উন্নয়নে নারী-পুরুষ নির্বিশেষে সকলেই সহযাত্রী হিসেবে কাজ করবে এটাই সবার প্রত্যাশা।

খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন পুলিশ সুপার টিএম মোশাররফ হোসেন। স্বাগত বক্তৃতা করেন মহিলা বিষয়ক দপ্তরের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সুরাইয়া সিদ্দীকা। অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম, নারীনেত্রী অ্যাডভোকেট শামীমা সুলতানা শিলু প্রমুখ বক্তৃতা করেন। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও নারী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বিভাগীয় কমিশনার কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং মেলার স্টল প্রতিনিধিদের সম্মাননা স্মারক প্রদান করেন।

এর আগে প্রধান অতিথি খুলনা কালেক্টরেট প্রাঙ্গণে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা উদ্বোধন করেন। দিনব্যাপী মেলায় ১৫টি স্টলে নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বিক্রি ও প্রদর্শন করা হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park