1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনায় আন্দোলনকারীদের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ২১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক 

খুলনা প্রেস ক্লাবে বিএনপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের সঙ্গে প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার (২৮ জুন) সন্ধ্যা ৭টায় খুলনা প্রেস ক্লাবে এ বৈঠক অনুষ্ঠিত হয়। জানা গেছে, সকাল থেকেই খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনারের অপসারণের দাবিতে নগরজুড়ে আন্দোলন চলছিল। বিকেলে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে প্রেস ক্লাব পরিদর্শনে যান প্রেস সচিব শফিকুল আলম। সেখানে আন্দোলনকারীদের সঙ্গে তার এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে প্রেস সচিব আন্দোলনকারীদের আশ্বস্ত করেন, কেএমপি কমিশনারের বিষয়ে তারা যে বার্তা দিতে চান, সেটি তিনি প্রধান উপদেষ্টাকে অবহিত করবেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ও খুলনা জেলা শাখার সদস্যসচিব সাজিদুল ইসলাম বাপ্পি বলেন, “আমরা প্রেস সচিবের কাছ থেকে কোনো সিদ্ধান্ত চাই না। আমরা আইজিপি ও স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে সমাধান চেয়েছিলাম, কিন্তু তারা কিছুই করেননি। আমরা শুধু প্রেস সচিবের মাধ্যমে একটি বার্তা দিতে চাই—এই অযোগ্য পুলিশ কমিশনার খুলনায় থাকতে পারবে না।”

বৈষম্যবিরোধী আন্দোলনের খুলনা মহানগরের সদস্যসচিব জহুরুল তানভীর বলেন, “প্রেস সচিবের কাছে আমরা শুধু একটি মেসেজ পৌঁছে দিতে চেয়েছি—গত চারদিন ধরে আমরা কেএমপি কমিশনারের অপসারণের দাবিতে আন্দোলন করছি। অথচ স্বরাষ্ট্র উপদেষ্টা এমনকি পুলিশের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা আমাদের খোঁজ নেয়নি।”

তিনি আরও বলেন, “যেহেতু আমরা প্রেস সচিবকে পেয়েছি, তার কাছে শুধু আমাদের দাবি পৌঁছে দিতে চেয়েছি।”

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park