1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনায় আলোকিত তরুণ উৎসব-২০২৫ উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মো. মামুন মোল্লা, খুলনা

আগামী ১৮ অক্টোবর বিকাল ৩টায় খুলনার খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ‘আলোকিত তরুণ উৎসব-২০২৫’, ক্রীড়া প্রতিযোগিতা, জ্ঞান উৎসব ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানটি সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে আয়োজকরা প্রস্তুতি চূড়ান্ত করেছেন। এ উপলক্ষে ১৬ অক্টোবর (বৃহস্পতিবার) আসরের পর মহাবিদ্যালয়ের প্রধান ফটকে অনুষ্ঠিত হয় এক প্রেস ব্রিফিং।

ব্রিফিংয়ে সম্মিলিত শিক্ষার্থী পরিষদ খানজাহান আলী থানা শাখার সভাপতি ছাত্রনেতা সাইফুল্লাহ তাজিম অনুষ্ঠান প্রস্তুতির সার্বিক দিক তুলে ধরেন। শুভেচ্ছা বক্তব্য দেন খানজাহান আলী থানা ছাত্রদলের সদস্য সচিব মো. সিয়াম হোসেন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আয়োজক কমিটির সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে থাকা এশিয়ান টেলিভিশনের ফুলতলা ও দিঘলিয়া উপজেলা প্রতিনিধি সাংবাদিক সাইফুল্লাহ তারেক।

এ সময় উপস্থিত ছিলেন সম্মিলিত শিক্ষার্থী পরিষদের সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম, খানজাহান আলী থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক হোসেন বিপু, আটরা-গিলাতলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর হোসেন ইমন, জিএম মনজুরুল ইমাম, খানজাহান আলী থানা ছাত্রদলের সদস্য শেখ রাতুল, মো. জাহিদ খান ও সম্মিলিত শিক্ষার্থী পরিষদের সদস্য ফারহান সাব্বির।

নেতৃবৃন্দ জানান, তরুণ সমাজকে ইতিবাচক চিন্তা ও সৃজনশীল কর্মে উদ্বুদ্ধ করতেই এ আয়োজন। উৎসবে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে অনুষ্ঠিত হবে জ্ঞান উৎসব কুইজ প্রতিযোগিতা, বিভিন্ন ক্রীড়া ও সৃজনশীল প্রতিযোগিতা। সন্ধ্যায় থাকবে দেশের জনপ্রিয় ব্যান্ড ‘শিরোনামহীন’-এর ওপেন কনসার্ট।

জমকালো এ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র কেন্দ্রীয় কমিটির সদস্য, খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও খুলনা-৫ আসনের সংসদ পদপ্রার্থী, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি আলহাজ্ব আলী আসগর লবি। উদ্বোধক অতিথি হিসেবে অনুষ্ঠানটি উদ্বোধন করবেন খানজাহান আলী থানা বিএনপি সভাপতি কাজী মিজানুর রহমান। উৎসবকে ঘিরে তরুণ সমাজে ব্যাপক উৎসাহ ও প্রত্যাশা বিরাজ করছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park