
নিজস্ব প্রতিবেদক
খুলনা জেলা, দিঘলিয়া থানা, ফরমেশখানা গ্রামের মৃত আব্দুল খালেক হাওলাদারের ছেলে মোহাম্মদ জাহাঙ্গীর (ইজিবাইক চালক) খালিশপুর থানাধীন হাউজিং তিনতলা হাফিজিয়া ফোরকানিয়া মাদ্রাসার গলিতে ছিনতাইকারীদের হামলার শিকার হন।
আজ ১০ মার্চ, রাত ১০টা :৪৫ মিনিটের সময় মোহাম্মদ জাহাঙ্গীর তার ইজিবাইক নিয়ে খালিশপুর এলাকায় গেলে মোহাম্মদ মশিউর রহমান সাগর (৩৯) (পিতা: রুস্তম আলী শেখ, গ্রাম: আফজালের মোড়, আফজালের বাড়ির ভাড়াটিয়া, থানা: খালিশপুর, জেলা: খুলনা) ও তার সঙ্গে থাকা আরও তিনজন সিটি মেডিকেল যাবার উদ্দেশ্যে ভাড়া করেন। পরে তাকে গলির ভিতরে নিয়ে গিয়ে গলায় ছুরি ধরে হত্যার চেষ্টা করে।
এই সময় জাহাঙ্গীরের চিৎকারে আশপাশের লোকজন এসে সাগরকে ধরে গণধোলাই দেয়, তবে বাকিরা পালিয়ে যায়। এক প্রত্যক্ষদর্শী জানান, “চিৎকার শুনে আমরা দৌড়ে এসে দেখি ছিনতাইকারীরা চালকের গলায় ছুরি দিয়ে আহত করেছে। তখন সবাই মিলে একজনকে ধরে ফেলি, বাকিরা পালিয়ে যায়।”
খবর পেয়ে খালিশপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক সাগরকে থানায় নিয়ে যায়। ভিকটিম জাহাঙ্গীরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
এ ঘটনায় স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, “অভিযুক্ত সাগরকে আটক করা হয়েছে, তবে বাকি আসামিদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে, তবে পুলিশের তৎপরতার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।