1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনায় ইসলামী আন্দোলন নেতার মৃত্যু; দাফন সম্পন্ন 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

শেখ নাসির উদ্দীন, খুলনা

ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর আওতাধীন খালিশপুর থানার সহ সভাপতি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ১০ নং ওয়ার্ড শাখার সভাপতি মোঃ জামাল মুন্সী দীর্ঘদিন অসুস্থতায় শহীদ শেখ আবু নাসের হাসপাতালে গতকাল শনিবার রাত আনুমানিক ৭:৩০ মিনিটের সময় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন, ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। মরহুমের বিদায়ী গোসল করান ইসলামী যুব আন্দোলন খালিশপুর থানার বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ।

আজ রবিবার সকাল দশটায় খালিশপুর বিদ্যুৎ অফিস মসজিদের চত্বরে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

জানাজায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ সভাপতি মুফতি আমানুল্লাহ, শেখ মোঃ নাসির উদ্দিন,খালিশপুর থানা সভাপতি হাফেজ আঃলতিফ, সেক্রেটারি মোঃ মিজান গাজী, বীর মুক্তিযোদ্ধা জিএম কিবরিয়া, আলহাজ্ব হাকিম জমাদার, মাওলানা হাফিজুর রহমান, মোহাম্মদ মেহেদী, আব্দুল্লাহ নোমান, ১০ নং ওয়ার্ড সেক্রেটারি মাওঃ ওবাইদুর রহমান, জয়েন্ট সেক্রেটারি মোঃ মাসুম বিল্লাহ তুহিন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের সভাপতি মোঃ ইমরান হোসেন মিয়া,সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সবুর আল রাব্বি, খালিশপুর থানা সভাপতি মোঃ মাইনুল ইসলাম, সাবেক সাধারন সম্পাদক মাওঃ মশিউর রহমান খুলনাভী, ১০ নং ওয়ার্ড সভাপতি মোঃ রাজিবুল ইসলাম সাজু, সাধারন সম্পাদক মোঃ আফরোজ আলম, ইসলামী মুক্তিযোদ্ধা আন্দোলনের মোঃ জি এম কিবরিয়া,

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সহ সভাপতি মোঃ মাহাদী হাসান মুন্না, খালিশপুর থানার সাধারণ সম্পাদক মোঃ ওসমান গনী সহ থানা, ওয়ার্ড ও ইউনিট শাখার বিভিন্ন দায়িত্বশীলবৃন্দ। জানাযার নামাজ শেষে বোয়ালখালী কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park