1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবাসহ তিন মাদক পাচারকারী আটক

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

খুলনা, ২১ মার্চ: খুলনার রূপসা ও কয়রায় পৃথক অভিযানে ২,৫৭৬ পিস ইয়াবাসহ তিন মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। শুক্রবার (২১ মার্চ) সকালে শুরু হওয়া অভিযানে রূপসার খান জাহান আলী টোল প্লাজা ও কয়রার দশহালিয়া খেয়াঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

কোস্ট গার্ড পশ্চিম জোনের বিসিজি স্টেশন রূপসা ও বিসিজি স্টেশন কয়রার যৌথ অভিযানে মোছাঃ ফাতেমা (৫০), শাহিনা আক্তার (২৩) ও মোঃ বেলাল হোসেন (৩৫) নামে তিনজনকে আটক করা হয়। আটককৃতরা কক্সবাজারের মহেশখালী এবং সাতক্ষীরার দেবহাটা থানার বাসিন্দা। তাদের কাছ থেকে ২,৫৭৬ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

উপকূলীয় অঞ্চলে মাদক পাচার প্রতিরোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park