1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনায় গণ সমাবেশ সফলের লক্ষে ইসলামী আন্দোলন মহানগরীর শিক্ষা প্রতিষ্ঠানে দাওয়াতী কার্যক্রম

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ২১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শেখ নাসির উদ্দিন, খুলনা

আগামী ১৮ নভেম্বর সোমবার দুপুর দুইটায় খুলনা মহানগরীর সোনালী ব্যাংক চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলার উদ্যোগে গণ সমাবেশ অনুষ্ঠিত হবে, গণ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম।

গণ সমাবেশ সফলের লক্ষ্যে সোমবার (১১ নভেম্বর) দিনব্যাপী খুলনার দারুল উলুম মাদ্রাসা, খাদেমুল ইসলাম মাদ্রাসা, মারকাজুল উলুম মাদ্রাসা, মাদানী নগর মাদ্রাসা, ফজলুল উলুম মাদ্রাসা, গোয়ালখালী মাদ্রাসা, জামিয়া কারিমিয়া মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দাওয়াতি কার্যক্রম করা হয়।

দাওয়াতি প্রোগ্রাম কার্যক্রমে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, দারুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা মোসতাক আহমেদ, মুফতি আব্দুর রহিম, মাওলানা আব্দুল্লাহ, খাদেমুল ইসলাম মাদ্রাসার মুহতামিম মাওলানা শেখ আব্দুল্লাহ, মাদানী নগর মাদ্রাসার মুহতামিম মুফতি এমদাদুল্লাহ কাসেমী, মাওলানা মোজাফফার হুসাইন, মারকাজুল উলুম মাদ্রাসার নায়েবে মুহতামিম মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়া, মুফতী জাকির হোসেন, মুফতি রবিউল ইসলাম রাফে, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নগর সহ-সভাপতি মুফতি আমানুল্লাহ, শেখ মোঃ নাসির উদ্দিন, সেক্রেটারি মুফতি ইমরান হোসাইন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটার মাওলানা দ্বীন ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হাফিজুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মোল্লা রবিউল ইসলাম তুষার।

দাওয়াতি কার্যক্রমে আগামী ১৮ই নভেম্বর খুলনায় চরমোনাই পীর সাহেবের গণসমাবেশ সফলে সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park